ব্রেকিং
Latest Posts
21 July Mamata: ‘চোরগুলো চলে গিয়েছে, আর দলে ফেরাব না’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলত্যাগী নেতাদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরঅফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তAbhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের21 July commission : ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে মমতার প্রতারণা ফাঁস শুভেন্দুর
  • Home /
  • কলকাতা /
  • সুস্থ জীবনের চাবিকাঠি সাইকেল চালানো, বিশ্ব সাইকেল দিবসে বার্তা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের

সুস্থ জীবনের চাবিকাঠি সাইকেল চালানো, বিশ্ব সাইকেল দিবসে বার্তা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ‘ফিটনেস-সংক্রান্ত বিষয়গুলোর জন্য চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দেওয়া উচিত।’ রবিবার সাইকেল দিবস উপলক্ষে এভাবেই সাধারণ মানুষকে নিজেদের স্বাস্থ্য সচেতন হওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্য সাইকেল চালানোর প্রয়োজনীয়তার কথা তুলে....

সুস্থ জীবনের চাবিকাঠি সাইকেল চালানো, বিশ্ব সাইকেল দিবসে বার্তা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের

  • Home /
  • কলকাতা /
  • সুস্থ জীবনের চাবিকাঠি সাইকেল চালানো, বিশ্ব সাইকেল দিবসে বার্তা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ‘ফিটনেস-সংক্রান্ত বিষয়গুলোর জন্য চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দেওয়া....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

‘ফিটনেস-সংক্রান্ত বিষয়গুলোর জন্য চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দেওয়া উচিত।’ রবিবার সাইকেল দিবস উপলক্ষে এভাবেই সাধারণ মানুষকে নিজেদের স্বাস্থ্য সচেতন হওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্য সাইকেল চালানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন। পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক।

সাইকেল দিবস উদযাপন উপলক্ষে কলকাতায় উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিধান নগরের বিজেপি বিধায়ক ডাক্তার শ্বারদ্বত মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ও ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। দেশব্যাপী এই সাইক্লিং আন্দোলনে ইতিমধ্যেই ৩০ লক্ষেরও বেশি ফিটনেস-উৎসাহী মানুষ অংশগ্রহণ করেছেন, যা এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রভাবকেই তুলে ধরে। যুবভারতীতে উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এসএআই)-এর নেতাজি সুভাষ ইস্টার্ন সেন্টারের আঞ্চলিক অধিকর্তা শিবানন্দ মিশ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া বিভাগের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, ক্রীড়া বিভাগের বিশেষ সচিব দীনেশ চন্দ্র মণ্ডল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। এছাড়াও বিখ্যাত অলিম্পিয়ান সোমা বিশ্বাস এবং বোম্বাইলা দেবী লাইশরাম এই উদযাপনে অংশ নেন।

ক্রীড়া মন্ত্রী বলেন, ‘এটি ভারত সরকারের একটি অনন্য উদ্যোগ। ফিটনেস বা শারীরিক সুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান সবাইকে সক্রিয় থাকতে উৎসাহিত করে। ফিটনেস-সংক্রান্ত বিষয়গুলোর জন্য চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দেওয়া উচিত। মাত্র ৩০ মিনিটের সাইকেল চালানো স্বাস্থ্যের উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন ২০৩৬ সালে ভারতে অলিম্পিক গেমস আয়োজনের আমাদের আকাঙ্ক্ষাকেও আরও শক্তিশালী করবে। এই মহৎ উদ্দেশ্যে যারা একত্রিত হয়েছেন এবং একটি অধিকতর ফিট ও সুস্থ ভারত গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখছেন।’

অন্যদিকে সাইকেল দিবস উপলক্ষে নিউটাউনের ইকো পার্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘সাইকেল মানে ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য। তাই ‘সানডে অন সাইকেল’। আজ সাইকেল দিবস পালন ভারতে। দেশজুড়ে সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। আজ ভোরে নিউটাউনের ইসকন মন্দিরের সামনে থেকে ইকো পার্ক অব্দি আয়োজিত সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করলাম। স্বচ্ছ গ্রাম এবং সুরক্ষিত জলবায়ুর লক্ষ্যে দেশজুড়ে এই সাইকেল র‍্যালির আয়োজন। সুস্থ পরিবেশ এবং শরীর সুস্থ রাখতে সাইকেলের বিকল্প হয় না বললেই চলে। আপনারাও এই উদ্যোগে অংশ নিন। সাইকেল চালান, সুস্থ থাকুন।’

আজকের খবর