ব্রেকিং
Latest Posts
Lux Cozi Investment : বাংলায় বিপুল বিনিয়োগ লাক্স কোজির, হবে ৯০০০ কর্মসংস্থান, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস শুভেন্দুরSuvendu Baruipur : ‘গ্রাম-গঞ্জে বেআইনি মদ, জুয়া ও মাদকচক্র সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে’ বারুইপুর থেকে কড়া বার্তা শুভেন্দুর‘শমীক ভট্টাচার্য্য তো এই ব্যাপারে একা সিদ্ধান্ত নেন না, উনি শুধু নির্দেশ পালন করেছেন’ সুস্মিতা প্রকাশ সুখেন্দুর বিজেপিতে যোগদান প্রসঙ্গে দাবি দিলীপেরBidyadharpur : লেভেল ক্রসিং নেই, তবুও রেললাইন পারে কড়াকড়ি! বিদ্যাধরপুর স্টেশনে আরপিএফের বাধায় চরম ভোগান্তি যাত্রীদেরফের সুপার সাব মেরিনোর বাজিমাত! ৪০ বছরের বেলজিয়াম-অভিশাপ ভেঙে সেমিফাইনালে স্পেন, সামনে এমবাপের ফ্রান্স
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! আসানসোলের নামী স্কুলের সুইমিং পুলে তলিয়ে গেল ষষ্ঠ শ্রেণির ছাত্র

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! আসানসোলের নামী স্কুলের সুইমিং পুলে তলিয়ে গেল ষষ্ঠ শ্রেণির ছাত্র

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। আসানসোলের নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল সেন্ট ভিনসেন্ট স্কুলে সামার ক্যাম্প চলাকালীন সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা আসানসোল....

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! আসানসোলের নামী স্কুলের সুইমিং পুলে তলিয়ে গেল ষষ্ঠ শ্রেণির ছাত্র

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! আসানসোলের নামী স্কুলের সুইমিং পুলে তলিয়ে গেল ষষ্ঠ শ্রেণির ছাত্র

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। আসানসোলের নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল সেন্ট ভিনসেন্ট স্কুলে সামার ক্যাম্প চলাকালীন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

আসানসোলের নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল সেন্ট ভিনসেন্ট স্কুলে সামার ক্যাম্প চলাকালীন সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা আসানসোল জুড়ে। মৃত ছাত্রের নাম অদ্বিক হিলারিয়ান। সে আসানসোলের লোয়ার চেলিডাঙ্গার হুচুকপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের ছুটিকে কেন্দ্র করে স্কুলে সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে সুইমিং প্রশিক্ষণেরও ব্যবস্থা ছিল। বৃহস্পতিবার সকালে অন্যান্য ছাত্রদের সঙ্গে অদ্বিকও সুইমিং পুলে নামে। অভিযোগ, প্রশিক্ষণ চলাকালীন একসময় হঠাৎই সে জলের তলায় তলিয়ে যায়। সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে দ্রুত তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে এ নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে -এর পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। মৃতদেহের ময়নাতদন্ত আসানসোল জেলা হাসপাতালেই করা হবে বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং সুইমিং পুলের নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হাসপাতালে পৌঁছান স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর, মৃত ছাত্রের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বহু অভিভাবকও।
অভিভাবক সৈকত চট্টরাজ বলেন, “স্কুলে যখন সুইমিং ট্রেনিং করানো হচ্ছে, তখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। লাইফগার্ড, প্রশিক্ষক এবং নজরদারির ক্ষেত্রে কোনও ফাঁক থেকে থাকলে তা খুবই উদ্বেগজনক। আমরা চাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক।”
অন্য অভিভাবক বিশাল সিং বলেন, “সামার ক্যাম্পে সন্তানদের নিরাপদ পরিবেশে পাঠান অভিভাবকেরা। এমন ঘটনায় সকলের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনও পরিবারকে এই ধরনের মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে না হয়, সেই বিষয়ে প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে।”


উল্লেখ্য, কয়েক বছর আগেও আসানসোলের একটি ক্লাবে সুইমিং করতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। ফের স্কুল ছাত্রের এই মর্মান্তিক মৃত্যু ঘিরে সুইমিং পুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও গোটা ঘটনা নিয়ে স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টরকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

আজকের খবর