ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইক

Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইক

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   ভোটের দুদিন আগে থেকে বাংলার রাস্তায় কার্যত নিষিদ্ধ হলো বাইক চলাচল। নজিরবিহীন ভাবে কলকাতায় ভোটের ন’দিন আগেই যেমন বন্ধ হয়ে গিয়েছে যাবতীয় মদের দোকান, এভাবেই ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নিষিদ্ধ....

Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইক

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইক

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   ভোটের দুদিন আগে থেকে বাংলার রাস্তায় কার্যত নিষিদ্ধ হলো বাইক চলাচল।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

ভোটের দুদিন আগে থেকে বাংলার রাস্তায় কার্যত নিষিদ্ধ হলো বাইক চলাচল। নজিরবিহীন ভাবে কলকাতায় ভোটের ন’দিন আগেই যেমন বন্ধ হয়ে গিয়েছে যাবতীয় মদের দোকান, এভাবেই ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নিষিদ্ধ হলো বাইক নিয়ে রাস্তায় বেরোনো।

 

বাইক চলাচলের ওপর আরো কড়াকড়ি নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। স্পর্শকাতর অঞ্চল ও বুথ গুলির সংলগ্ন এলাকায় দুদিন আগে থেকেই বাইক রিকুইজিশন করে নিয়ে নেওয়া হলেও এবার আরো কড়াকড়ি নির্বাচন কমিশনের।

 

ভোটের দুদিন আগে থেকে কোনও ধরনের বাইক রালি বা মিছিল করা যাবে না। ভোটের দু’দিন আগে থেকে সন্ধে ছ’টা থেকে পর দিন সকাল ছ’টা পর্যন্ত কোনও বাইক চালানো যাবে না।

 

তবে মেডিকেল এমার্জেন্সি বা বাড়ির কোন অনুষ্ঠান ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। ভোটের দু’দিন আগে সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না।

 

তবে ডাক্তার দেখানো, স্কুল থেকে বাচ্চা আনা- নেওয়া বা খুব জরুরী প্রয়োজনে ছাড় দেওয়া হবে। ভোটের দিন সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে বাইকে চড়ে ভোট দিতে যাওয়া যাবে। এছাড়া মেডিকেল ইমারজেন্সির জন্য চলাচল করা যাবে। অন্য কোন কারণে বাইক ব্যবহার করা যাবে না।

এই কারণগুলির বাইরে অন্য কোনও কারণে যদি যাতায়াত করতে হয় তবে স্থানীয় পুলিশ থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে। সব জেলার জেলাশাসক ও পুলিশ কমিশনারকে লিখিত চিঠি কমিশনের।

 

আজকের খবর