ব্রেকিং
Latest Posts
Sex Before Marriage : “বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে চরম সতর্ক থাকতে হবে” সতর্কবার্তা সুপ্রিম কোর্টেরPratikur resigned CPIM : ‘নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না’ অভিযোগ তুলে সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ প্রতীকুরেরSuvendu against Yuba Sathi: ‘যুব সাথী’ না ‘যুবশ্রী’? নাম বদলে একই ভাঁওতা, মমতার বিরুদ্ধে বেকার যুবকদের সঙ্গে প্রতারণার অভিযোগ শুভেন্দুরHumayun supports Adhir Chowdhury : ‘দাদা অধীর যেখানেই প্রার্থী হবেন, তাঁকে জেতানোর জন্য যা করার করব’ রাতারাতি ভোলবদল করে দাবি হুমায়ুন কবীরের, বামেদের সঙ্গে জোট করছে না জনতা উন্নয়ন পার্টিMuhammad Yunus farewell speech : “আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি” জাতির উদ্দেশে শেষবারের মতো বার্তা ড. মুহাম্মদ ইউনূসের
  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Indian Super League 2024 : প্রথমবার আইএসএসএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার হুঁশিয়ারি মোহামেডানের

Indian Super League 2024 : প্রথমবার আইএসএসএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার হুঁশিয়ারি মোহামেডানের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ১৮৯১ সালে জন্ম| দেখতে দেখতে ভারতীয় ফুটবলে ১৩৩ বছর কাটিয়ে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব| কলকাতার তিন প্রধানের এক প্রধান রেড রোডের ধারের এই ক্লাব| ইস্টবেঙ্গল-মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগের জন্মলগ্ন থেকে খেললেও, মহামেডানের ১১ বছর লেগে গেল....

Indian Super League 2024 : প্রথমবার আইএসএসএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার হুঁশিয়ারি মোহামেডানের

  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Indian Super League 2024 : প্রথমবার আইএসএসএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার হুঁশিয়ারি মোহামেডানের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ১৮৯১ সালে জন্ম| দেখতে দেখতে ভারতীয় ফুটবলে ১৩৩ বছর কাটিয়ে দিল মহামেডান....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

১৮৯১ সালে জন্ম| দেখতে দেখতে ভারতীয় ফুটবলে ১৩৩ বছর কাটিয়ে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব| কলকাতার তিন প্রধানের এক প্রধান রেড রোডের ধারের এই ক্লাব| ইস্টবেঙ্গল-মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগের জন্মলগ্ন থেকে খেললেও, মহামেডানের ১১ বছর লেগে গেল দেশের এক নম্বর লিগে পা রাখতে| আই-লিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএলের যোগ্যতা অর্জন করেছে মহামেডান|

বুধবার দুপুরে রাজারহাটের ধারের এক পাঁচতারা হোটেলে আইএসএল মিডিয়া ডে উপলক্ষে লিগে অংশ নেওয়া ১৩ টি দলের মধ্যে সাতটি দল সাংবাদিক বৈঠক করল| শুরুটা হল মহামেডানকে দিয়েই| মহামেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে ছিলেন বাঙালি ডিফেন্ডার সামাদ আলি মল্লিক, মিজো ডিফেন্ডার জোডিংলিয়ানা রালতে ও ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই|

সামাদের চোখে মুখে ফুটে উঠল আত্মবিশ্বাস| তিনি বললেন, ‘চ্যালেঞ্জ নিতে তৈরি| আই লিগ ও আইএসএল আলাদা টূর্নামেন্ট| তবে কোচ যেভাবে গাইড করছেন আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি| আশা করছি ভালো কিছু করতে পারব|’ কোচ চেরনিশভ বলছেন, ‘আমি জানি আইএসএলের মানে| এটা কলকাতা লিগ বা আই-লিগ নয়| দলে আমাদের একাধিক তরুণ ফুটবলার রয়েছে| আশা করছি তারা ভালো করবে| আইএসএলে আমাদের চ্যালেঞ্জ তো রয়েছেই| দারুণ সব ভারতীয় ফুটবলাররা খেলবে, যারা জাতীয় দলে নিয়মিত| এছাড়াও সব দলের বিদেশিরাও দুর্দান্ত|’

মহামেডানের তিন ফুটবলারই বললেন যে, তাঁরা মুখিয়ে আছেন যুবভারতীতে ডার্বি খেলার জন্যই| নিজেদের সেরাটা দিয়ে সমর্থকদের মুখেই তাঁরা হাসি ফোটানোর কথা ভাববেন| প্রথম মরসুমে ট্রফি নিয়ে এতটাও বেশি ভাবিত নয় ব্ল্যাক প্যান্থার্স| ধাপে ধাপে এগিয়ে যেতে চায় টিম| আগামী ১৬ সেপ্টেম্বর, ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে, ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের আইএসএল অভিযান শুরু হচ্ছে।

আজকের খবর