Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Selfie with Skeleton : কবর থেকে মৃতদেহ তুলে সেলফি নিতে গিয়ে পাকড়াও যুবক - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
Suvendu on Taratala : ‘এই ঘটনার নেপথ্যে যাঁরা রয়েছেন,তাঁদের কাউকেই রেয়াত করা হবে না’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীরMamata Banerjee : ‘সুবুদ্ধি থাকলে ফিরে আসুন, না হলে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত’ ২১ জুলাইয়ের আগে দলীয় নেতাকর্মীদের বার্তা মমতারBrazil : ৯৮১ দিনের অপেক্ষার অবসান নেইমারের, মায়ামিতে সাম্বার ঝড় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, ভিনির আগুনে ফর্মে বাড়ছে বিশ্বকাপ স্বপ্নSuvendu Janatar Darbar : মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার ও প্রাক্তন মেয়রের বিরুদ্ধে, মমতার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর কাছেTamanna Murder Arrest : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাওয়ার ১২ ঘন্টার মধ্যে গ্ৰেফতার তামান্না খুনের ঘটনায় অভিযুক্ত ২
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Selfie with Skeleton : কবর থেকে মৃতদেহ তুলে সেলফি নিতে গিয়ে পাকড়াও যুবক

Selfie with Skeleton : কবর থেকে মৃতদেহ তুলে সেলফি নিতে গিয়ে পাকড়াও যুবক

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে কবরের মধ্য থেকে একটি মৃতদেহ বের করে মোবাইলে তার সাথে সেলফি তুলছিলো এক যুবক! সোমবার এই আজব ঘটনা নজরে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়।অভিযুক্ত যুবককে পাকড়াও করে মারধর করে এলাকার মানুষ।তবে স্থানীয় কিছু....

Selfie with Skeleton : কবর থেকে মৃতদেহ তুলে সেলফি নিতে গিয়ে পাকড়াও যুবক

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Selfie with Skeleton : কবর থেকে মৃতদেহ তুলে সেলফি নিতে গিয়ে পাকড়াও যুবক

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে কবরের মধ্য থেকে একটি মৃতদেহ বের করে মোবাইলে....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে কবরের মধ্য থেকে একটি মৃতদেহ বের করে মোবাইলে তার সাথে সেলফি তুলছিলো এক যুবক! সোমবার এই আজব ঘটনা নজরে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়।অভিযুক্ত যুবককে পাকড়াও করে মারধর করে এলাকার মানুষ।তবে স্থানীয় কিছু মানুষ সেই যুবককে উদ্ধার করে একটি রুমের মধ্যে আটক করে রাখে।খবর দেওয়া হয় কাঁথি থানায়।

চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। ক্ষিপ্ত এলাকাবাসীর মধ্যে থেকে রুমের মধ্যে আটক সেই যুবককে উদ্ধার করতে গিয়ে খন্ড যুদ্ধ বাধে পুলিশ ও জনতার।

পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকার শ্রীরামপুর। আজ সকাল দশটা নাগাদ গোপনে বহিরাগত এক যুবক কবরস্থানে ঢুকে পড়ে।এরপর সেখানকার এক কবরের মধ্য থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে। তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে। এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধড়ক মারধর শুরু করে। পরে আটকে রাখে ঘরের মধ্যে।

ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার খন্ড যুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে পুলিশের কমব্যার্ড ফোর্সের উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাঁথি থানার পুলিশ। এলাকার উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

স্থানীয়দের অভিযোগ- তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটাতো। দিন দুপুরে এলাকায় সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক।

পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায়। কাঁথি মহকুমা পুলিশ সুপার দিবাকর দাস বলেন- আটক যুবকের নাম প্রভাকর সিট, বয়স ৩৩।

যুবকটি অসুস্থ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি, যুবককে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসবে আসল ঘটনা। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।উল্লেখ ১৩ মাস আগে কবর দেওয়া এক মহিলার মৃতদেহ তুলে সেলফি তুলছিলো এই যুবক

আজকের খবর