u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • অটোমোবাইল /
  • Honda Activa Electric Scooter : ভারতের বাজারে আসছে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার, তারিখ ঘোষণা করলেন সংস্থার সিইও

Honda Activa Electric Scooter : ভারতের বাজারে আসছে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার, তারিখ ঘোষণা করলেন সংস্থার সিইও

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। Honda Electric Scooter: ভারতে বহুদিন ধরেই প্রতীক্ষিত ছিল হোন্ডার এই স্কুটার। তবে এই বৈদ্যুতিন স্কুটার এখনই বাজারে লঞ্চ হচ্ছে না বলেই জানা গিয়েছে। হোন্ডার সিইও (Honda CEO) তুৎসুমু ওটানি সম্প্রতি জানিয়েছেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫....

Honda Activa Electric Scooter : ভারতের বাজারে আসছে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার, তারিখ ঘোষণা করলেন সংস্থার সিইও

  • Home /
  • অটোমোবাইল /
  • Honda Activa Electric Scooter : ভারতের বাজারে আসছে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার, তারিখ ঘোষণা করলেন সংস্থার সিইও

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। Honda Electric Scooter: ভারতে বহুদিন ধরেই প্রতীক্ষিত ছিল হোন্ডার এই স্কুটার। তবে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

Honda Electric Scooter: ভারতে বহুদিন ধরেই প্রতীক্ষিত ছিল হোন্ডার এই স্কুটার। তবে এই বৈদ্যুতিন স্কুটার এখনই বাজারে লঞ্চ হচ্ছে না বলেই জানা গিয়েছে। হোন্ডার সিইও (Honda CEO) তুৎসুমু ওটানি সম্প্রতি জানিয়েছেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার (Honda Electric Scooter) বাজারে লঞ্চ হবে।

হোন্ডার বৈদ্যুতিন স্কুটার

কয়েক মাস আগেই তথ্য প্রকাশ্যে এসেছিল যে হোন্ডা একটা বিশেষ প্রোডাকশন লাইন তৈরি করেছিল যা কিনা মূলত বৈদ্যুতিন টু-হুইলারের জন্য প্রযোজ্য ছিল। এমনকী এই সংস্থার কর্ণাটকের কারখানার জন্যই মূলত এই প্রোডাকশন লাইন আপ তৈরি হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে হোন্ডার বৈদ্যুতিন স্কুটার নির্মাণের প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ২০২৫ সালের মার্চ মাসে এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ হবে। সমাজমাধ্যমে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই স্কুটারের নাম দেওয়া হয়েছে ‘অ্যাক্টিভা ইলেকট্রিক’। এই বৈদ্যুতিন স্কুটারের লঞ্চকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে যে হোন্ডার এই নতুন বৈদ্যুতিন স্কুটার বাজারে আসার কারণে হোন্ডা অ্যাক্টিভার মার্কেট শেয়ারে বিপুল প্রভাব পড়তে পারে।

পাওয়ারট্রেন ও ব্যাটারি বিকল্প

হোন্ডা বৈদ্যুতিন স্কুটারের পাওয়ারট্রেন নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। সম্প্রতি যে সমস্ত বৈদ্যুতিন স্কুটার ভারতের বাজারে রয়েছে তাদের মধ্যে ভিডা ভি ওয়ান ডুয়োতে রিমুভেবল ব্যাটারির বিকল্প থাকছে, আর অন্য সমস্ত ভারতীয় স্কুটারে ফিক্সড ব্যাটারি প্যাক থাকছে। হোন্ডা তাঁর এই বৈদ্যুতিন স্কুটার বাজারে নিয়ে আসার আগে কিছু কিছু মহানগরে ব্যাটারি-বদলানোর স্টেশন তৈরি করেছে এবং সেই সিস্টেম চালু করেছে। এখন সকলেই দেখার অপেক্ষায় যে হোন্ডার বৈদ্যুতিন স্কুটারে ঠিক কী ধরনের ব্যাটারি প্যাক রাখা হবে।

গত বছরে হোন্ডা জানিয়েছে ভারতে তারা দুটি বৈদ্যুতিন স্কুটারের নির্মাণ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। একটি ফিক্সড ব্যাটারি প্যাকের এবং অন্যটি সোয়্যাপেবল ব্যাটারি প্যাকের। কিন্তু হোন্ডা জানায়নি যে কোন ভ্যারিয়ান্টটি বাজারে প্রথম লঞ্চ করবে।

হোন্ডা অ্যাক্টিভা

শুধু হোন্ডা মোটরসেরই নয়, বরং সারা ভারতের স্কুটারপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হোন্ডা অ্যাক্টিভার মডেল। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে এখনও পর্যন্ত হোন্ডা অ্যাক্টিভার ৩০ মিলিয়ন মডেল বিক্রি হয়েছে দেশজুড়ে।

আজকের খবর