ব্রেকিং
Latest Posts
BJP worker shot: গঙ্গাসাগরে সাতসকালে গুলি! বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি গুরুতর জখম, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরগরম রাজনীতিMamata Banerjee Dharna Ends: সুপ্রিম কোর্টে বড় জয়ের পর ধর্মতলার ধরনা তুললেন মমতা, অভিষেকের অনুরোধে ৫ দিনের আন্দোলনের ইতিMamata Dharna Vanish kumar : বাংলায় এসআইআর প্রক্রিয়ার ফলে মৃতদের সম্মানে ধর্মতলার ধরনা মঞ্চে ছবি আঁকলেন মমতা, তীব্র ব্যঙ্গ করে লিখলেন ভ্যানিশMamata Meets Ananda Bose : ‘ওঁর সঙ্গে অবিচার হয়েছে, আমি বলে এসেছি আপনি বাংলায় ফিরে আসুন’ আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর বললেন মমতাRajyasabha MP from Bengal: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বাংলার ৫ প্রতিনিধি, তৃণমূলের চার, বিজেপির এক সাংসদ নির্বাচিত
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Kalyan against Junior Doctors : “৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন কীভাবে? এটা তো জালিয়াতি!” জুনিয়র ডাক্তারদের তীব্র ভর্ৎসনা কল্যাণের

Kalyan against Junior Doctors : “৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন কীভাবে? এটা তো জালিয়াতি!” জুনিয়র ডাক্তারদের তীব্র ভর্ৎসনা কল্যাণের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশই কাজে যোগ দিয়েছেন। আবার গতকাল থেকে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ধর্মতলায় অনশনে বসেছেন। এনিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির কোন্নগর নবগ্রামে এক অনুষ্ঠানে কল্যাণ বন্দ্য়োপাধ্যায় বলেন, ডাক্তারবাবুরা কাজে....

Kalyan against Junior Doctors : “৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন কীভাবে? এটা তো জালিয়াতি!” জুনিয়র ডাক্তারদের তীব্র ভর্ৎসনা কল্যাণের

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Kalyan against Junior Doctors : “৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন কীভাবে? এটা তো জালিয়াতি!” জুনিয়র ডাক্তারদের তীব্র ভর্ৎসনা কল্যাণের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশই কাজে যোগ দিয়েছেন। আবার গতকাল থেকে বেশ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশই কাজে যোগ দিয়েছেন। আবার গতকাল থেকে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ধর্মতলায় অনশনে বসেছেন। এনিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হুগলির কোন্নগর নবগ্রামে এক অনুষ্ঠানে কল্যাণ বন্দ্য়োপাধ্যায় বলেন, ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন, ৫৯ দিন ধরে কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন কীভাবে? কাজ করলেন না অথচ হাজিরা খাতায় সই করলেন, এটা তো জালিয়াতি! বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন, এটা মেনে নেওয়া যায় না। এ আবার কী ধরনের কর্মবিরতি! কাজও করব না, আবার স্টাইপেন্ডও নেব, এটা ফ্রড। মানুষ জানুক একথা।

 

কাজে যোগ দেওয়ার পরও জুনিয়র ডাক্তারদের অনেক দাবি রয়েছে। সেইসব দাবি পূরণ করার দাবিতে তারা এবার অনশনে বসেছেন। গতকাল বিকেলে সরকারকে দেওয়া তাদের সময়সীমা পেরিয়ে গিয়েছে। তার পরেই তারা অনশনে বসেছেন।

 

জুনিয়র ডাক্তারদের নিশানা করে কল্যাণ বলেন, আপনারা অনেকে ক্রাইম সিনের ব্যাপারে অনেক কথা বলছেন। আপনারা জানেন তো আপনারা সিবিআইকে গিয়ে বলবেন। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে। সিবিআই কি সত্যি সত্যি তদন্ত করছে নাকি একপেশে তদন্ত করছে! কারা সেমিনার হলের নিয়ন্ত্রণ নিয়েছিল তার উত্তর চাই। সিবিআই অন্তত উত্তরটা খুঁজে বের করুক। আমরা দলের প্রতি কমিটেড। আপনারা মানুষের প্রতি কমিটেড। সেই কমিটমেন্টটা মানুষের কাছে আপনারা রাখলেন কোথায়?

আজকের খবর