u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • ভারত /
  • RBI on 200 Note : ২০০ টাকা নোট বাতিল, চাঞ্চল্যকর ঘোষণা RBI-র

RBI on 200 Note : ২০০ টাকা নোট বাতিল, চাঞ্চল্যকর ঘোষণা RBI-র

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ২০০০ টাকার নোট বাতিলের পর, সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ২০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে, তারা বাজার থেকে ২০০ টাকার মূল্যমানের প্রায় ১৩৭ কোটি টাকা নোট তুলে....

RBI on 200 Note : ২০০ টাকা নোট বাতিল, চাঞ্চল্যকর ঘোষণা RBI-র

  • Home /
  • ভারত /
  • RBI on 200 Note : ২০০ টাকা নোট বাতিল, চাঞ্চল্যকর ঘোষণা RBI-র

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ২০০০ টাকার নোট বাতিলের পর, সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ২০০....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

২০০০ টাকার নোট বাতিলের পর, সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ২০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে, তারা বাজার থেকে ২০০ টাকার মূল্যমানের প্রায় ১৩৭ কোটি টাকা নোট তুলে নিয়েছে। এই খবরে ভারতবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

RBI-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০০ টাকার নোটগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনেকের মনে প্রশ্ন উঠেছে, RBI কেন এই পদক্ষেপ নিচ্ছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০ টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই, বরং বাজারে নোটের অবস্থা খারাপ হওয়ার কারণে সেগুলি তুলে নেওয়া হচ্ছে। RBI-এর রিপোর্টে দেখা গেছে, ২০০ টাকার নোটগুলি অধিকাংশই কাটা-ফাটা এবং সড়ে-গলে গেছে, যা উদ্বেগের বিষয়। গত বছরও RBI ১৩৫ কোটি টাকার মূল্যমানের ২০০ টাকার নোট বাতিল করেছিল, এবং তার কারণও একই ছিল।

বিশেষজ্ঞদের মতে, ২০০০ টাকার নোটের বাতিলের পর ২০০ টাকার নোটের ব্যবহার বেড়েছে, যার ফলে এই নোটগুলি দ্রুত ক্ষয় হচ্ছে। RBI-এর উদ্দেশ্য হল বাজারে নোটের মান রক্ষা করা এবং সাধারণ মানুষের কাছে ভালো ও পরিষ্কার নোটের ব্যবহার নিশ্চিত করা। এর ফলে, মানুষ আরও স্বাস্থ্যকর এবং কার্যকরী নোটের ব্যবহার করতে পারবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আজকের খবর