Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Mamata demands Plane Crash investigation : "এখনো FIR হলো না কেন? আমলাদের দিয়ে তদন্ত করানো হচ্ছে কেন?" আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় বিস্ফোরক প্রশ্ন তুললেন মমতা - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Mamata demands Plane Crash investigation : “এখনো FIR হলো না কেন? আমলাদের দিয়ে তদন্ত করানো হচ্ছে কেন?” আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় বিস্ফোরক প্রশ্ন তুললেন মমতা

Mamata demands Plane Crash investigation : “এখনো FIR হলো না কেন? আমলাদের দিয়ে তদন্ত করানো হচ্ছে কেন?” আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় বিস্ফোরক প্রশ্ন তুললেন মমতা

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।   আহমেদাবাদ লন্ডন বিমানে ভয়াবহ দুর্ঘটনার পরেও এখনো একটা এফআইআর হলো না কেন? তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে! আমলারা তদন্ত করবে কেন? এভাবেই আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে....

Mamata demands Plane Crash investigation : “এখনো FIR হলো না কেন? আমলাদের দিয়ে তদন্ত করানো হচ্ছে কেন?” আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় বিস্ফোরক প্রশ্ন তুললেন মমতা

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Mamata demands Plane Crash investigation : “এখনো FIR হলো না কেন? আমলাদের দিয়ে তদন্ত করানো হচ্ছে কেন?” আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় বিস্ফোরক প্রশ্ন তুললেন মমতা

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।   আহমেদাবাদ লন্ডন বিমানে ভয়াবহ দুর্ঘটনার পরেও এখনো একটা এফআইআর হলো না....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

আহমেদাবাদ লন্ডন বিমানে ভয়াবহ দুর্ঘটনার পরেও এখনো একটা এফআইআর হলো না কেন? তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে! আমলারা তদন্ত করবে কেন? এভাবেই আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুললেন মমতা।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার এআই 171 বিমানটি মেঘানিনগরের একটি মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়েছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী সহ প্রায় ২৭০ জন নিহত হন। নিহতদের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। কিন্তু ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনার পরে প্রায় এক সপ্তাহ কেটে গেলেও আজ পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়নি। গোটা পৃথিবীজুড়ে বিমান দুর্ঘটনার তদন্তের জন্য একাধিক আন্তর্জাতিক স্তরের কমিটি থাকা সত্ত্বেও তাদেরকে তদন্তের দায়িত্ব না দিয়ে তদন্ত করানো হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের সরকারি আধিকারিকদের দিয়ে। স্বাভাবিকভাবেই তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। আহমেদাবাদ দুর্ঘটনার পর ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই ধরনের বিমান ওড়ানোর আগে অতিরিক্ত সেফটি চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে, যারা তিন মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে।

আজ সেই প্রসঙ্গ তুলে ধরে এই দুর্ঘটনা পূর্বপরিকল্পিত কিনা সেই প্রশ্ন ছুঁড়ে দিয়ে মমতা বলেন, একটা ইন্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পরে। আমি সেটার বিরোধিতা করছি না। তবে, যদি পূর্ব পরিকল্পিত কোনও ইন্সিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত। আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। তার মানে কি মানুষের জীবনের কোনও দাম নেই? তদন্ত কে করছে? আমলারা? তাহলে কি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? আমরা কেবল সহানুভূতি চাই না, চাই সত্যি সামনে আসুক। তদন্ত হোক নিরপেক্ষভাবে।

মমতা নিজে দীর্ঘদিন দেশের রেলমন্ত্রী থাকাকালীন যে কোন রেল দুর্ঘটনার সময় যেমন রেলওয়ে সেফটি কমিশনারকে দিয়ে তদন্ত করাতেন, রেলের প্রাক্তন মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা টেনে মুখ্যমন্ত্রী বলেন, রেলে সেফটি কমিশন থাকে, কোনও দুর্ঘটনা হলে তারাই তদন্ত করে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে কি তেমন কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থা নেই?

অন্যদিকে আহমেদাবাদের বিমান ধ্বংসের পর থেকে গত কয়েকদিনে যেভাবে শুধুমাত্র এয়ার ইন্ডিয়া অন্তত ৮৩ বিমান যান্ত্রিক ত্রুটির জন্য বাতিল করতে হয়েছে এবং সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হয়েছে সেই প্রসঙ্গে মমতা বলেন, মানুষের জীবন সঙ্কটে। প্রতিদিন বিমানে উঠছেন সকলে, কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। আমদাবাদে কত মানুষ মারা গেলেন, কেউ জানে না। ডাক্তাররা হস্টেলে ছিলেন, তাঁদের প্রাণ চলে গিয়েছে। কত মানুষ নানা কাজে ওখানে যেতেন। কাছাকাছি ছিলেন কত জন। আজও সংখ্যা জানা গেল না।

আজকের খবর