Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Junior Doctors to CS : মানা হচ্ছে না প্রতিশ্রুতি, সাত দফা দাবি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
21 July Mamata: ‘চোরগুলো চলে গিয়েছে, আর দলে ফেরাব না’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলত্যাগী নেতাদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরঅফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তAbhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের21 July commission : ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে মমতার প্রতারণা ফাঁস শুভেন্দুর
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Junior Doctors to CS : মানা হচ্ছে না প্রতিশ্রুতি, সাত দফা দাবি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা

Junior Doctors to CS : মানা হচ্ছে না প্রতিশ্রুতি, সাত দফা দাবি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি মানা হচ্ছে না। এই মর্মে অভিযোগ জানিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা। আজকের সকালের সেই ইমেলে মোট সাত দফা দাবির কথা জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া....

Junior Doctors to CS : মানা হচ্ছে না প্রতিশ্রুতি, সাত দফা দাবি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Junior Doctors to CS : মানা হচ্ছে না প্রতিশ্রুতি, সাত দফা দাবি জানিয়ে মুখ্যসচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি মানা হচ্ছে না। এই মর্মে অভিযোগ জানিয়ে মুখ্যসচিব মনোজ....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি মানা হচ্ছে না। এই মর্মে অভিযোগ জানিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা। আজকের সকালের সেই ইমেলে মোট সাত দফা দাবির কথা জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলি এখনও পূরণ না হওয়ায় তা প্রশাসনকে মনে করিয়ে দিতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। তাই এই ইমেল। এই আবহে আজকের পাঠানো ইমেলে চিকিৎসকদের প্রথম দাবিই হল থ্রেট কালচার নিয়ে। ইমেলে লেখা হয়েছে, সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। পাশাপাশি আজ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ায় অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়তে সময় বেঁধে দেওয়া হয়েছে আজকের ইমেলে।

আরজি কর-কাণ্ডের বিচার এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু কাজের পরিবেশ দাবি করে আন্দোলনে বসা জুনিয়র ডাক্তারেরা যে সাতটি দাবির কথা জানিয়েছেন সেগুলি হল—

সরকারি হাসপাতালে ‘থ্রেট কালচার’ বা হুমকির সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন।

প্রতিটি মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন।

মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা। আর তার জন্য দ্রত কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার জন্য মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দেওয়া।

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে রাজ্যের অনুসন্ধান কমিটি গঠন। এবং এই কমিটি গঠনের কাজ আগামী সাতটি কর্মদিবসের মধ্যে করা।

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রতিটি মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স কিংবা নজরদারি কমিটি গঠন।

কলেজ কাউন্সিল, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ সমিতি, র‌্যাগিং প্রতিরোধ কমিটিকে পরবর্তী সাতটি কর্মদিবসের মধ্যে সক্রিয় করে তোলা। একই সঙ্গে এই কমিটিগুলিতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিত্ব রাখা।

‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’ অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করা।

আজকের খবর