Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Bangladesh Passport Problem : ভোগান্তি, দুর্নীতি-অনিয়মের ভরপুর রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিস - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Passport Problem : ভোগান্তি, দুর্নীতি-অনিয়মের ভরপুর রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিস

Bangladesh Passport Problem : ভোগান্তি, দুর্নীতি-অনিয়মের ভরপুর রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিস

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বালাদেশ। অফিস সময় শুরুর আগেই বিশেষ কিছু ফাইলে সই করে দেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক রোজী খন্দকার। তারপর এসব ফাইলের পাসপোর্ট প্রত্যাশীদের ছবি তোলার কাজ শুরু হয়। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে....

Bangladesh Passport Problem : ভোগান্তি, দুর্নীতি-অনিয়মের ভরপুর রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিস

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Passport Problem : ভোগান্তি, দুর্নীতি-অনিয়মের ভরপুর রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিস

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বালাদেশ। অফিস সময় শুরুর আগেই বিশেষ কিছু ফাইলে সই করে....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বালাদেশ।

অফিস সময় শুরুর আগেই বিশেষ কিছু ফাইলে সই করে দেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক রোজী খন্দকার। তারপর এসব ফাইলের পাসপোর্ট প্রত্যাশীদের ছবি তোলার কাজ শুরু হয়। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। ‘ভুক্তভোগীদের অভিযোগ, দালালের মাধ্যমে যেসব ফাইল জমা হয় সেগুলোর কাজই শেষ হয় খুব দ্রুত।

কয়েকমাস ধরে চলা এমন সীমাহীন দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছে রাজশাহীর নাগরিক সমাজ। বুধবার (২০ নভেম্বের) সকাল ১১টায় মহানগরীর শালবাগান বাজারে পাসপোর্ট অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ঘন্টাব্যাপী চলা কর্মসূচিতে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের নানা অনিময়-দুর্নীতি তুলে ধরেন এবং এই অনিয়ম দূর করার দাবি জানানো হয়েছে। পরে উপ-পরিচালক রোজী খন্দকারের সঙ্গে দেখা করে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনিয়ম দূর করতে একমাসের সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে নাগরিক ভোগান্তি দূর না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা এসেছে।

‘ভুক্তভোগী রাজশাহীর সাধারণ জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলার সম্পাদক মাহমুদুল হক, নারীনেত্রী রোজিটি নাজনীন, সেলিনা বেগম প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারি অনেক অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধ হলেও রাজশাহী পাসপোর্ট অফিসে এখনো ঘুষছাড়া কোনো ফাইল নড়ে না। দালাল না ধরলে পাসপোর্ট হয় না। দালালদের মাধ্যে টাকা দিলে কারও পাসপোর্ট হয় না। নানা অজুহাতে হয়রানি করা হয়। মানুষকে জিম্মি করে অর্থ আদায় করা হয়। এর পেছনে পাসপোর্ট অফিসের চক্র জড়িত। তারা কৌশলে সেবাগ্রহীতাদের হয়রানি করতে থাকে নানা ভুল ধরে। দালালদের কাছে যান। আর দালালরা সেই সুযোগে পাসপোর্ট প্রতি দেড়-দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। প্রতিদিন এ পাসপোর্ট অফিসের দালালদের মাধ্যমে অন্তত তিন-পাঁচ লাখ টাকা লেনদেন হয়ে থাকে। তারা লক্ষ্য করেছেন দালালের মাধ্যমে আসা বিশেষ ফাইলগুলো সরাসরি দোতলায় উপ-পরিচালক রোজী খন্দকারের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি এসব ফাইলে সই করে দেন। তারপর দোতলাতেই সহকারী পরিচালক এসব ফাইল কম্পিউটারে এন্ট্রি করেন। এরপর দ্রুত সময়ের মধ্যে ফাইলগুলো নিচতলায় চলে আসে। সেখানে ছবি তুলে দ্রুত সময়ের মধ্যেই পাসপোর্ট প্রত্যাশীরা বাড়ি ফিরে যান। আর যারা দালালকে অতিরিক্ত টাকা না দিয়ে নিজেরাই এসে লাইনে দাঁড়ান, তাদের ঘণ্টার পর ঘণ্টা নিচতলায় লম্বা লাইনে দাঁড়িয়েই থাকতে হয়। এর ফলে রোজ অসংখ্য মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বক্তারা বলেন, দালাল না ধরে ফাইল আনলে শুধু ভুলই খোঁজেন কর্মকর্তারা। আর দালালের মাধ্যমে ফাইল এলে কিছুই দেখা হয় না। দালালের মাধ্যমে পাসপোর্ট অফিসের প্রত্যেক কর্মকর্তা প্রতিদিন হাজার হাজার টাকা কামাই করছেন। আর নিচতলায় একজন ব্যক্তি সাধারণ মানুষের পাসপোর্টের ফাইল এন্ট্রি করেন। মাঝে মাঝেই তিনি আবার ডেস্ক ছেড়ে উঠে যান। ফলে সাধারণ মানুষের লাইন আর এগোয় না। এসব অনিয়ম অচিরেই বন্ধ করতে হবে। পাশাপাশি পাসপোর্ট অফিসের জনবল ও ছবি তোলার কক্ষ বৃদ্ধি করতে হবে যাতে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হয়।

মানববন্ধন শেষে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব বিষয় নিয়ে উপ-পরিচালক রোজী খন্দকারের সঙ্গে কথা বলতে তার কক্ষে যান। এ সময় রোজী খন্দকার সব অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি দুর্নীতির প্রমাণ দেখাতে বলেন। এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান তাঁকে হুশিয়ার করে বলেন, আগামী এক মাসের মধ্যে সব অনিয়ম-দুর্নীতি বন্ধ করে নাগরিক ভোগান্তি দূর করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, উপ-পরিচালক রোজী খন্দকার পাসপোর্টের ‘জি-২৫’ সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত। বাধ্যতামূলক অবসরে পাঠানো পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আবু আসাদ যখন পরিচালক (প্রশাসন ও অর্থ) ছিলেন তখন তাঁর ছত্রছায়ায় তৎকালীন পরিচালক তৌফিকুল ইসলাম ‘জি-২৫’ সিন্ডিকেট গড়ে তোলেন বলে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে আসে। এই সিন্ডিকেটভুক্ত ২৪ কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। তারা প্রতিদিন অন্তত ২৫ লাখ টাকা ঘুষ আদায় করেন বলে তাদের জি-২৫ সিন্ডিকেটের কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই সিন্ডিকেটের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। ওই সময় কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের করে দুদক।

এই সিন্ডিকেটটির বিরুদ্ধে রোহিঙ্গা ও ভারতীয়দের নামে পাসপোর্ট ইস্যু, একই ব্যক্তির বিভিন্ন নামে একাধিক পাসপোর্ট ইস্যু, দালাল-সিন্ডিকেট প্রতিপালন, পদোন্নতি প্রদান, প্রাইজ পোস্টিং দেওয়াসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ ওঠে। রাজশাহীর এখনকার উপ-পরিচালক রোজী খন্দকার ই-পাসপোর্ট এবং স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পে কর্মরত থাকাকালে এই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। সেখান থেকে তিনি যেখানেই গিয়েছেন, সেখানেই মানুষকে জিম্মি করে উপরি উপার্জনের অভিযোগ ওঠে।

রাজশাহীতে আসার আগে তিনি ছিলেন জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তিনি সেখানে থাকার সময়ও দালালদের প্রতিপালন করতেন। দালাল না ধরলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ ছিল না। কয়েকমাস আগে তিনি রাজশাহীতে যোগ দেওয়ার পর একই অবস্থার সৃষ্টি হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রোজি খন্দকার বলেন, ’রাজশাহী পাসপোর্ট অফিসে কোনো অনিয়ম হয় না। কাগজপত্র ঠিক থাকলে কাউকে হয়রানি করার সুযোগ নাই। আর বাইরে কেউ কাউকে টাকা দিলে আমাদের কিছু করার নাই।’

আজকের খবর