u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • অটোমোবাইল /
  • Hero Xtreme 125R : মাসে মাত্র ৩০৬৫ টাকা দিয়ে বাড়ি আনুন Hero Xtreme 125R, জেনে নিন বিস্তারিত

Hero Xtreme 125R : মাসে মাত্র ৩০৬৫ টাকা দিয়ে বাড়ি আনুন Hero Xtreme 125R, জেনে নিন বিস্তারিত

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ভারতীয় বাজারে 125cc বাইকের চাহিদা দিনে দিনে বাড়ছে। আর এই সেগমেন্টে হিরো, টিভিএসের মতো একাধিক বড় সংস্থার দখল আছে। এই সেগমেন্টে সেরা একটি বাইক Hero Xtreme 125R। সংস্থার অন্যতম বিক্রিত গাড়ি এটি। নতুন প্রজন্মের কাছে বেশ....

Hero Xtreme 125R : মাসে মাত্র ৩০৬৫ টাকা দিয়ে বাড়ি আনুন Hero Xtreme 125R, জেনে নিন বিস্তারিত

  • Home /
  • অটোমোবাইল /
  • Hero Xtreme 125R : মাসে মাত্র ৩০৬৫ টাকা দিয়ে বাড়ি আনুন Hero Xtreme 125R, জেনে নিন বিস্তারিত

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ভারতীয় বাজারে 125cc বাইকের চাহিদা দিনে দিনে বাড়ছে। আর এই সেগমেন্টে হিরো,....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

ভারতীয় বাজারে 125cc বাইকের চাহিদা দিনে দিনে বাড়ছে। আর এই সেগমেন্টে হিরো, টিভিএসের মতো একাধিক বড় সংস্থার দখল আছে। এই সেগমেন্টে সেরা একটি বাইক Hero Xtreme 125R।

সংস্থার অন্যতম বিক্রিত গাড়ি এটি। নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। 125cc বাইকের চাহিদা থাকে তাহলে অবশ্যই সেরা অপশন হতে পারে এটি।

দারুণ EMI – অপশনও আছে এতে (Hero Xtreme 125R Loan EMI Down Payment)।

Hero Xtreme 125R একেবারেই বাজেটফ্রেন্ডলি একটি বাইক। দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় এটি। এর মধ্যে Xtreme 125R IBS এর এক্স শোরুম দাম পড়বে 95,800 টাকা এবং Xtreme 125R ABS এর এক্স শোরুম দাম পড়বে 99,500 টাকা। যদিও কলকাতায় এই বাইকের দাম আলাদা হতে পারে। এই বিষয়ে আরও জানতে যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Hero Xtreme 125R IBS ভেরিয়েন্টের অন রোড দাম পড়বে 1.15 লাখ টাকা। মাত্র ২০ হাজার টাকা এক্ষেত্রে ডাউন পেমেন্ট করে এই বাইক কেনার সুযোগ আছে। তবে বাকি ৯৫ হাজার টাকা লোন হিসাবে নিতে পারেন। যদি আপনি ৩ বছরের জন্য লোন নেন এবং সুদের হার ১০ শতাংশ হয় তাহলে মাসে ৩,০৬৫ টাকা EMI হিসাবে দিতে হবে। তবে এক্ষেত্রে এই বাইকের উপর সুদের হার হিসাবে অতিরিক্ত ১৫ হাজার টাকা দিতে হবে।

Hero Xtreme 125R ABS খুবই জনপ্রিয় একটি ভেরিয়েন্ট। অন রোড প্রাইস পড়বে 1.20 লাখ টাকা। এক্ষেত্রেও আপনি ২০ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে পারেন। বাকি ১ লাখ টাকা লোন হিসাবে নিতে হবে। ১০ শতাংশ সুদের হারে তিন বছরের জন্য লোন নিলে ৩৬ মাসের জন্য ৩,২২৭ টাকা করে EMI দিতে হবে। তবে এক্ষেত্রে একই ভাবে এই বাইকের উপর সুদের হার হিসাবে অতিরিক্ত ১৬ হাজার টাকা দিতে হবে।

Hero Xtreme 125R -এ 124.7 cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা সর্বোচ্চ 11.55 PS শক্তি এবং 10.5 নিউটন মিটার পিক টর্ক জেনারেট করে। 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত রয়েছে। মাইলেজ 66 kmpl।

আজকের খবর