u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • History Revisited /
  • Suvendu against Bangladesh : “চিকিৎসার জন্য পাকিস্তানে যান, পশ্চিমবঙ্গে আসবেন না” শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি বাংলাদেশকে

Suvendu against Bangladesh : “চিকিৎসার জন্য পাকিস্তানে যান, পশ্চিমবঙ্গে আসবেন না” শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি বাংলাদেশকে

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “যদি চিকিৎসার প্রয়োজন হয়, তবে কলকাতায় না এসে করাচি বা লাহোর যান। এখানে আসবেন না।” এভাবেই বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চিন্ময়কৃষ্ণ দাসের নি:শর্ত মুক্তির....

Suvendu against Bangladesh : “চিকিৎসার জন্য পাকিস্তানে যান, পশ্চিমবঙ্গে আসবেন না” শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি বাংলাদেশকে

  • Home /
  • History Revisited /
  • Suvendu against Bangladesh : “চিকিৎসার জন্য পাকিস্তানে যান, পশ্চিমবঙ্গে আসবেন না” শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি বাংলাদেশকে

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “যদি চিকিৎসার প্রয়োজন হয়, তবে কলকাতায় না এসে করাচি বা লাহোর যান।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

“যদি চিকিৎসার প্রয়োজন হয়, তবে কলকাতায় না এসে করাচি বা লাহোর যান। এখানে আসবেন না।” এভাবেই বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চিন্ময়কৃষ্ণ দাসের নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দেন।

বুধবার কলকাতার রবীন্দ্র সদন থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল বের করে বিজেপি নেতারা। মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী, যিনি হাই কমিশনে গিয়ে ভারতের ভিসা নীতি সংশোধনের দাবি তোলেন। শুভেন্দু অভিযোগ করেন, “বাংলাদেশে ভারত-বিরোধী কার্যকলাপ বন্ধ হোক। ভারতীয় নাগরিকদের প্রতি অবমাননা সহ্য করা হবে না।”

সেখানেই থামেননি শুভেন্দু। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ‘ডক্টর ইউনুসের আত্মীয়রা আমাদের বর্ধমানে আছেন। নিশ্চিতভাবে তাঁর অনুমোদন ছিল।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘ডক্টর ইউনুস যাদের উপরে এসব করছেন, তারা যা, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যাদেরকে লালিত-পালিত করে রেখেছেন, তারা একই। আজ বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্য কেউ শুনে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে মমতা কোন শক্তিকে নিয়ে পশ্চিমবঙ্গ চালাচ্ছেন।’

শুভেন্দু দাবি করেছেন, শুধু ডেপুটি হাই কমিশনে প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত থাকবেন না। সীমান্তে যাবেন। তিনি বলেছেন, ‘এখান থেকে দাবি করছি যে ভিসা ১০০ শতাংশ বন্ধ করুন। প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে আমরা ভিসা দফতরেও যাবে এখানে। পুরোপরি ভিসা দেওয়া বন্ধ করুন। আমদানি এবং রফতানির অনুমোদন দেওয়া বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। হিন্দুদের উপরে আক্রমণ এবং মন্দির ভাঙা বন্ধ করতে হবে।’

আজকের খবর