Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Sonarpur Housewife Murder : প্রতিবেশীর সঙ্গে শারীরিক সম্পর্ক যুবতী স্ত্রী-র, স্ত্রীকে খুন করে সোনারপুর থানায় আত্মসমর্পণ স্বামীর - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
অফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তAbhishek Banerjee : ‘আমেরিকার কী দরকার? আগে এসএসকেএমে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা’ অভিষেকের বিদেশ যাত্রার আর্জি খারিজ করে রায় হাইকোর্টের21 July commission : ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এনে মমতার প্রতারণা ফাঁস শুভেন্দুরহাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Housewife Murder : প্রতিবেশীর সঙ্গে শারীরিক সম্পর্ক যুবতী স্ত্রী-র, স্ত্রীকে খুন করে সোনারপুর থানায় আত্মসমর্পণ স্বামীর

Sonarpur Housewife Murder : প্রতিবেশীর সঙ্গে শারীরিক সম্পর্ক যুবতী স্ত্রী-র, স্ত্রীকে খুন করে সোনারপুর থানায় আত্মসমর্পণ স্বামীর

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। ছোটবেলা থেকেই প্রেমে পড়েছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কার। বিয়ে করে সংসার পেতেছিলেন সোনারপুরে। কিন্তু পরকীয়ার জেরে ছারখার হয়ে গেল সোনারপুরে তাদের সোনার সংসার। ঘুমের মধ্যেই খুন গৃহবধূ। জানাজানি হওয়ার আগেই সোজা থানায় পৌঁছে গেলেন স্বামী। পুলিশকে নিজেই....

Sonarpur Housewife Murder : প্রতিবেশীর সঙ্গে শারীরিক সম্পর্ক যুবতী স্ত্রী-র, স্ত্রীকে খুন করে সোনারপুর থানায় আত্মসমর্পণ স্বামীর

  • Home /
  • কলকাতা /
  • Sonarpur Housewife Murder : প্রতিবেশীর সঙ্গে শারীরিক সম্পর্ক যুবতী স্ত্রী-র, স্ত্রীকে খুন করে সোনারপুর থানায় আত্মসমর্পণ স্বামীর

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। ছোটবেলা থেকেই প্রেমে পড়েছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কার। বিয়ে করে সংসার পেতেছিলেন সোনারপুরে।....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। 

ছোটবেলা থেকেই প্রেমে পড়েছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কার। বিয়ে করে সংসার পেতেছিলেন সোনারপুরে।

কিন্তু পরকীয়ার জেরে ছারখার হয়ে গেল সোনারপুরে তাদের সোনার সংসার।

ঘুমের মধ্যেই খুন গৃহবধূ। জানাজানি হওয়ার আগেই সোজা থানায় পৌঁছে গেলেন স্বামী। পুলিশকে নিজেই জানিয়ে দিলেন, খুন করেছেন তিনি। কেন করলেন এমন! আট বছরের বিয়ের সম্পর্কে কী এমন ঘটেছিল, সবটাই জানিয়েছেন তিনি।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার মাহিনগরের ঘটনা।

জানা গিয়েছে, ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর আটেক আগে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা গায়েনকে। প্রতিবেশী প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর, তারপরই বিয়ে হয় তাঁদের।

বিয়ের পর বাপি পার্ক সার্কাসের একটি কারখানায় চাকরি পান। তারপর স্ত্রীকে নিয়ে সোনারপুরের মাহিনগরে ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন। সেই ভাড়াবাড়ির পাশের ঘরেই থাকতেন সুপ্রকাশ দাস নামে এক যুবক ও তাঁর স্ত্রী। পরিবারের সদস্যদের দাবি, ধীরে ধীরে প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল সুপ্রকাশের। শুরু হয় গোপন প্রেম!

বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অশান্তি শুরু হয় বাপি-প্রিয়াঙ্কার সংসারে। প্রতিবেশীরাও জানাচ্ছেন, স্বামী-স্ত্রীর অশান্তি লেগেই থাকত। এরই মধ্যে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যান সুপ্রকাশ। তবে সুপ্রকাশের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিল বলেই জানতেন পরিচিতরা। অভিযোগ, তাঁরা দু’জনে মাঝে মাঝে ধানমাঠ এলাকায় একটি ভাড়াবাড়িতে একসঙ্গে সময়ও কাটাতেন। এই খবর কানে যাওয়ার পরই ক্ষেপে যান বাপি।

বাপির অভিযোগ, তাঁকে খুনের পরিকল্পনা করছিল প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ। ফোনে আলোচনা করার সময় নাকি সে কথা শুনে ফেলেন বাপি! তারপর নিজের জীবন বাঁচাতেই স্ত্রীকে খুন করার সিদ্ধান্ত নেন! খুনের পর এমনটাই দাবি বাপির।

অভিযোগ, রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই শ্বাসরোধ করে খুন করেন বাপি। স্ত্রীকে খুনের পর নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাপি ও প্রিয়াঙ্কার এক ৬ বছরের সন্তান রয়েছে।

অভিযুক্ত বাপিকে জেরা করে ঘটনার সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়ার জেরেই এই পরিণতি। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে সোনারপুর থানার পুলিশ।

আজকের খবর