ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Saokat NIA Raid : বিস্ফোরণ মামলায় শওকতের খোঁজে এনআইএ! বাড়িতে তল্লাশি, ছেলে আটক হলেও অধরা মূল অভিযুক্ত

Saokat NIA Raid : বিস্ফোরণ মামলায় শওকতের খোঁজে এনআইএ! বাড়িতে তল্লাশি, ছেলে আটক হলেও অধরা মূল অভিযুক্ত

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের যাবতীয় অধিকারী ছিনিয়ে নিয়ে তৃণমূলের অন্তত ৫৮ বিদ্রোহী বিধায়কের সমর্থনে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার পদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় তার সঙ্গে গিয়ে গোপনে একান্ত বৈঠক করেন এককালে অভিষেক....

Saokat NIA Raid : বিস্ফোরণ মামলায় শওকতের খোঁজে এনআইএ! বাড়িতে তল্লাশি, ছেলে আটক হলেও অধরা মূল অভিযুক্ত

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Saokat NIA Raid : বিস্ফোরণ মামলায় শওকতের খোঁজে এনআইএ! বাড়িতে তল্লাশি, ছেলে আটক হলেও অধরা মূল অভিযুক্ত

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের যাবতীয় অধিকারী ছিনিয়ে নিয়ে তৃণমূলের অন্তত ৫৮....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের যাবতীয় অধিকারী ছিনিয়ে নিয়ে তৃণমূলের অন্তত ৫৮ বিদ্রোহী বিধায়কের সমর্থনে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার পদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় তার সঙ্গে গিয়ে গোপনে একান্ত বৈঠক করেন এককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শওকত মোল্লা। এবারের বিধানসভা নির্বাচনে ভাঙ্গড় থেকে লড়াই করলেও হেরে গিয়েছেন শওকত।

 

ঋতব্রতর সঙ্গে বৈঠকের সার মর্ম কিছু জানা না গেলেও বৃহস্পতিবার সকাল হতেই জীবনতলায় শওকত মোল্লার প্রাসাদোপম বাড়ি ঘিরে ফেলে তল্লাশি ও অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তবে ততক্ষণে নিজের প্রাসাদের মত বাড়ি ছেড়ে পলাতক এককালে তোর দন্ড প্রতাপ তৃণমূল নেতা শওকত মোল্লা। অবশেষে তদন্তের জন্য শওকত মোল্লার ছেলেকেই আটক করে এনআইএ।

 

ভাঙড়ে বোমা বিস্ফোরণের তদন্তে বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতার জীবনতলার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু তার আগেই শওকত পালিয়ে যান বলে খবর। পরে যদিও তাঁর ছেলে ইমরান মোল্লাকে নিয়ে বাড়িতে আসে এনআইএ। তৃণমূল নেতার দলীয় কার্যালয়তেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি আরও একটি দল মৌখালিতে ইমরানের সুবিশাল ক্যাফেতেও তল্লাশি চালায়। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়। আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের সূত্রে বেশ কিছুদিন আগে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপরেই এদিন এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়।

ঋতব্রতর নেতৃত্বে মোহভঙ্গ ২৪ ঘন্টাতেই, মমতার নেতৃত্বে কাজ করতে চেয়ে ঋতব্রতর বিরুদ্ধে বেসুরো তিন জেলার তৃণমূল বিধায়করা

পাশাপাশি ধৃত তৃণমূল নেতা আহিদুল ইসলামের বাড়িতেও তল্লাশি চলছে বলে খবর। তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় ব্যাপক পরিমাণে বোমা মজুত করে রাখা হয়েছিল। ভয় এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তা মজুত করে রাখা হয়েছিল বলে অনুমান। এই বিষয়ে আরও নিশ্চিত হতেই এই তল্লাশি বলে জানা যাচ্ছে।

 

অন্যদিকে তৃণমূল বাংলার ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত ছিলেন শওকত মোল্লা। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পরেই বদলে যায় ছবিটা।

সূত্রের খবর, বিরোধী দলনেতার ঘরেই কথা বলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও শওকত মোল্লারা। কথা হয়েছে রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে। এমনকি ঋতব্রতর ঘনিষ্ঠ মহল মনে করে, ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লাকে সরানো হয়েছিল ইচ্ছাকৃত ভাবেই। তার ফলে ভাঙড়ে পরাজিত হতে হয় শওকত মোল্লাকে।

 

আজকের খবর