u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Rajnath-Suvendu: ‘বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশ নেবে’, কলকাতায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজনাথAbhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যের
  • Home /
  • ভ্রমন /
  • Offbeat Darjeeling Tinchuley : এবার গরমের ছুটিতে ছোট্ট সন্তান নিয়ে দার্জিলিং যাবেন? তিনচুলেকেও রাখুন প্ল্যানিংয়ের মধ্যে

Offbeat Darjeeling Tinchuley : এবার গরমের ছুটিতে ছোট্ট সন্তান নিয়ে দার্জিলিং যাবেন? তিনচুলেকেও রাখুন প্ল্যানিংয়ের মধ্যে

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। গ্রীষ্মকাল দোরগোড়ায় পৌঁছলেই বাঙালির মন দার্জিলিং-দার্জিলিং করতে থাকে। গরমের দাবদাহ থেকে বাঁচতে এটাই সবচেয়ে সেরা জায়গা। তা ছাড়া দার্জিলিংয়ের আবহাওয়াও এই সময় ভালো থাকে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয়ও দেখা যায়। কিন্তু তাও আজকাল কেউ....

Offbeat Darjeeling Tinchuley : এবার গরমের ছুটিতে ছোট্ট সন্তান নিয়ে দার্জিলিং যাবেন? তিনচুলেকেও রাখুন প্ল্যানিংয়ের মধ্যে

  • Home /
  • ভ্রমন /
  • Offbeat Darjeeling Tinchuley : এবার গরমের ছুটিতে ছোট্ট সন্তান নিয়ে দার্জিলিং যাবেন? তিনচুলেকেও রাখুন প্ল্যানিংয়ের মধ্যে

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। গ্রীষ্মকাল দোরগোড়ায় পৌঁছলেই বাঙালির মন দার্জিলিং-দার্জিলিং করতে থাকে। গরমের দাবদাহ থেকে বাঁচতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

গ্রীষ্মকাল দোরগোড়ায় পৌঁছলেই বাঙালির মন দার্জিলিং-দার্জিলিং করতে থাকে। গরমের দাবদাহ থেকে বাঁচতে এটাই সবচেয়ে সেরা জায়গা। তা ছাড়া দার্জিলিংয়ের আবহাওয়াও এই সময় ভালো থাকে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয়ও দেখা যায়। কিন্তু তাও আজকাল কেউ কেউ শৈলশহরে রাত কাটাতে চান না। একদিনের জন্য হলেও দার্জিলিংয়ের আশেপাশে অফবিটের খোঁজ করেন। আপনিও যদি সেই দলে থাকেন, এ বার গরমের ছুটিতে তিনচুলে বেড়াতে যেতে পারেন।

দার্জিলিং থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট পাহাড়ি তিনচুলে। ৯০-এর দশকে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফেডারেশনের সহায়তায় তিনচুলে গড়ে উঠেছে ইকো ট্যুরিজমের অংশ। তিনটে উনুন থেকে নাম হয়েছে তিনচুলে। ‘চুলে’ শব্দের অর্থ উনুন। কিন্তু এই গ্রামে তিনটে উনুন নেই। ভিউপয়েন্টে দাঁড়ালে বোঝা যায়, তিনচুলেকে ঘিরে রয়েছে তিনটে বড়-বড় পাহাড়। সেই পাহাড়কে দেখলে উনুনের মতো মনে হয়। এই কারণেই গ্রামের নাম ‘তিনচুলে’।

সবুজে ঢাকা গোটা গ্রাম। তিনচুলে ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়ালে দেখা যাবে কালিম্পং, তিস্তার উপত্যকা ও সিকিমের বিভিন্ন এলাকা। এ ছাড়া এই গ্রামে রয়েছে তিনচুলে মনাস্ট্রি। এখানে ট্রেকিং, রক ক্লাইম্বিংয়ের সুযোগও রয়েছে। আবার চাইলে অবসরযাপনের জন্যও বেছে নিতে পারে তিনচুলেকে। এখানে বিভিন্ন প্রজাতির পাখির দেখাও মিলবে।

কী ভাবে যাবেন?

নিউ জলপাইগুড়ি থেকে তিনচুলে প্রায় ৭৪ কিলোমিটারের রাস্তা। দার্জিলিং মোড় থেকে তিনচুলে যাওয়ার শেয়ার গাড়ি মিলবে। এ ছাড়া শিলিগুড়ি থেকেও বাইক বা গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন তিনচুলে। কালিম্পংয়ের রাস্তা ধরবেন। তিস্তা বাজার হয়ে তাগদা থেকে সোজা পৌঁছে যান তিনচুলে। এখানে হাতেগোনা কয়েকটা হোমস্টে রয়েছে। তাই আগে থেকে বুক করে যাওয়াই ভালো।

আজকের খবর