Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Abhishek Banerjee Digital Yoddha campaign : 'বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাত থেকে বাংলাকে বাঁচাতে ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন' নয়া ডিজিটাল বাহিনী গঠনের আহ্বান অভিষেকের - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • হেডলাইনস /
  • Abhishek Banerjee Digital Yoddha campaign : ‘বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাত থেকে বাংলাকে বাঁচাতে ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন’ নয়া ডিজিটাল বাহিনী গঠনের আহ্বান অভিষেকের

Abhishek Banerjee Digital Yoddha campaign : ‘বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাত থেকে বাংলাকে বাঁচাতে ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন’ নয়া ডিজিটাল বাহিনী গঠনের আহ্বান অভিষেকের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ‘যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন।’ এমন জ্বালাময়ী বক্তব্য রেখে বাংলায় বিধানসভা নির্বাচনের কয়েক....

Abhishek Banerjee Digital Yoddha campaign : ‘বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাত থেকে বাংলাকে বাঁচাতে ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন’ নয়া ডিজিটাল বাহিনী গঠনের আহ্বান অভিষেকের

  • Home /
  • হেডলাইনস /
  • Abhishek Banerjee Digital Yoddha campaign : ‘বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাত থেকে বাংলাকে বাঁচাতে ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন’ নয়া ডিজিটাল বাহিনী গঠনের আহ্বান অভিষেকের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ‘যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

‘যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন।’ এমন জ্বালাময়ী বক্তব্য রেখে বাংলায় বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকতেই বাংলার যুব সম্প্রদায়কে ডিজিটাল যোদ্ধা হওয়ার আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির লাগাতার ‘বাংলা-বিরোধী’ কুৎসার জবাব দিতে ডিজিটাল যুদ্ধে অবতীর্ণ হচ্ছে তৃণমূলের ডিজিটাল বাহিনী। তার নাম দেওয়া হয়েছে, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। আর এই প্রতিরোধ গড়ে তুলতে অভিষেক এগিয়ে দিয়েছেন সংগঠনের একেবারে তরুণদের। এক্স হ্যান্ডলে এনিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তৃণমূলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাতে তাঁর স্পষ্ট বক্তব্য, এবার এই লড়াই শুরু হল ডিজিটাল মাধ্যমেও। বৃহস্পতিবার পোস্ট করা প্রায় ৩ মিনিটের ভিডিওতে অভিষেকের বক্তব্য, ‘আমাদের মাতৃভূমি, প্রিয় বাংলার অহংকার, ঐতিহ্য ধ্বংস করতে নেমেছে বহিরাগত বাংলা বিরোধী জমিদার বাহিনী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা ডিজিটাল মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে। এবার তাই আমাদের যুদ্ধও শুরু হল ডিজিটাল মাধ্যমে।’
২০২৬ -এর বিধানসভা ভোটের দামামা বেজে গেছে বাংলায়, সেই আবহে তৃণমূলের আইটি সেলকে আরও শক্তিশালী করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর এক অভিনব উদ্যোগ হিসেবে সামনে এল এই ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। বিজেপিকে নিজের খেলায় হারানোর মাস্টারপ্ল্যান হিসেবে এল এই উদ্যোগ, পাশাপাশি বাংলার যুবসমাজের ক্ষমতায়নের এক নতুন দিশা খুলে দিচ্ছে এই উদ্যোগ।
একটা সময় ছিল, যখন বাংলা শুধু একটা ভূখণ্ড ছিল না—ছিল এক অগ্নিস্ফুলিঙ্গ। শতাব্দীর পর শতাব্দী ধরে, এই মাটিই ছিল ভারতের জ্ঞান, সংস্কৃতি আর আত্মিক জাগরণের কেন্দ্র। এখানে জন্ম নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাঁর কলমে ফুটে উঠেছিল মানবতার গান। এখানেই গড়ে উঠেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিপ্লবী, যাঁর বজ্রকণ্ঠে কেঁপে উঠেছিল সাম্রাজ্যবাদ। কিন্তু সময় বদলেছে। তবে সম্প্রতি, কিছু বহিরাগত শক্তি, রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়ে বাংলার সেই গৌরবময় ইতিহাসকে বিকৃত করতে উঠে পড়েছে বলে অভিযোগ উঠেছে বারে বারে। তারা চায় বাংলার কণ্ঠস্বর স্তব্ধ করতে, বাংলার অহংকারকে খর্ব করতে, এমনকি বাংলার অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করাতে। এই পরিস্থিতিতে, বাংলার তরুণ প্রজন্ম আর চুপ করে বসে নেই। তারা জানে, আজকের যুদ্ধ শুধু রাস্তায় বা সংসদে নয়—এখন যুদ্ধের ময়দান ডিজিটাল জগতে। যেখানে বাংলা-বিরোধীরা মিথ্যা আর অপপ্রচারের অস্ত্র নিয়ে বাংলাকে কলঙ্কিত করতে চাইছে।
এই পরিস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ্বান জানান,
‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।
এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া – ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে।
যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়।’

আজকের খবর