u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • টেকনোলজি /
  • Abhishek against Meta : অফিসিয়াল ফেসবুক পেজে অভিষেকের তথ্য বিকৃতির অভিযোগে মেটা-কে আইনি নোটিশ অভিষেকের আইনজীবীর

Abhishek against Meta : অফিসিয়াল ফেসবুক পেজে অভিষেকের তথ্য বিকৃতির অভিযোগে মেটা-কে আইনি নোটিশ অভিষেকের আইনজীবীর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর নামের পাশ থেকে উধাও দলের নাম। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজের ‘বায়ো’তে শুধুমাত্র সাংসদ এবং সাধারণ সম্পাদক লেখা ছিল। দলের নামটি উধাও হয়ে যাওয়ায় বিস্তর চর্চা তৈরি হয়। মমতার....

Abhishek against Meta : অফিসিয়াল ফেসবুক পেজে অভিষেকের তথ্য বিকৃতির অভিযোগে মেটা-কে আইনি নোটিশ অভিষেকের আইনজীবীর

  • Home /
  • টেকনোলজি /
  • Abhishek against Meta : অফিসিয়াল ফেসবুক পেজে অভিষেকের তথ্য বিকৃতির অভিযোগে মেটা-কে আইনি নোটিশ অভিষেকের আইনজীবীর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর নামের পাশ থেকে উধাও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর নামের পাশ থেকে উধাও দলের নাম। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজের ‘বায়ো’তে শুধুমাত্র সাংসদ এবং সাধারণ সম্পাদক লেখা ছিল। দলের নামটি উধাও হয়ে যাওয়ায় বিস্তর চর্চা তৈরি হয়। মমতার সঙ্গে বিরোধের জেরে অভিষেক তৃণমূল ছেড়ে নতুন দল গঠন করছেন বলেও জল্পনা ছড়ায় বাংলার রাজনৈতিক মহলে।
বিষয়টি নজরে আসতেই অভিষেক তৎক্ষণাৎ আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন। নিজের আইনজীবী মারফত মেটা কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছেন তৃণমূল সাংসদ। কেউ বা কারা কোনওভাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য বিকৃত করেছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের। মেটা কর্তৃপক্ষকে অভিষেকের তরফে আইন নোটিশ পাঠানোর পরেই বিতর্কের অবসান ঘটে।
২ দিন আগে থেকেই অভিষেকের বায়োতে দলের নাম উধাও হয়ে গিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর তরফে মেটাকে নোটিস পাঠানো হয়েছে। গুরগাঁওতে মেটার এক্সিকিউটিভ সেন্টাকে গ্রিভ্যান্স অফিসার অমৃতা কৌশিকের উদ্দেশ্যে পাঠানো হয়েছে চিঠি।
সেখানে আইনজীবী সঞ্জয় বসু অভিযোগ করেন, তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে তথ্য বদল করা হয়েছে। ফেসবুক পেজের অ্যাক্সেস অন্য কারও হাতে চলে গিয়েছে বলে অভিযোগ। অর্থাৎ পেজে হ্যাকারদের গতিবিধি রয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেকের আইনজীবী। ওই চিঠিতে আরও বলা হয়, অভিষেক ব্যানার্জি অফিশিয়াল এই নামে যে ফেসবুক পেজ রয়েছে, তার মাধ্যমে বিভিন্ন পোস্ট করে ভারতজুড়ে শুভাকাঙ্খী ও অনুগামীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পেজটিতে বর্তমানে প্রায় ২.২ মিলিয়ন ফলোয়ার রয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি ওই ফেসবুক পেজের বায়োতেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উধাও হয়ে গিয়েছিল বলে অভিযোগ চিঠিতে।
খবর পেতেই অভিষেক নিজেও চেক করে দেখেন বায়োতে কিছু একটা ভুল হয়েছে। তিনি নিজে এটা কোনওভাবেই করেননি বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে। তবে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন অভিষেক। ব্লু টিক ভেরিফায়েড অ্যাকাউন্ট হওয়া সত্ত্বেও ফেসবুক অ্যাকাউন্টে এহেন হস্তক্ষেপ সত্যিই উদ্বেগের বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ফেসবুক থেকে উধাও হয়ে গেলেও অভিষেকের এক্স হ্যান্ডেলে ছিল তৃণমূলের নাম। বৃহস্পতিবার ফেসবুক বায়োতে দলের নাম ফিরলেও তাতে আগের মতো হাইপার লিঙ্ক নেই। ওই চিঠিতে আগে ও পরের ফেসবুক বায়োর স্ক্রিনশট দিয়ে স্পষ্ট প্রমাণও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালেও দুটি পোস্ট করা হয় অভিষেকের ফেসবুকে। শেষ পোস্টটি সেবাশ্রয় সংক্রান্ত। তবে মেটা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।
বৃহস্পতিবার অভিষেকের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর আগের তথ্য ফিরে এসেছে বলে জানা গিয়েছে। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে লেখা লোকসভার সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেস।

আজকের খবর