Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Mamata on Sunita Williams : "সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক" বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Mamata on Sunita Williams : “সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক” বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা

Mamata on Sunita Williams : “সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক” বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মহাকাশ অভিযান সেরে সফল ভাবে পৃথিবীতে ফেরার জন্য সুনীতা উইলিয়ামসকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তার পরই ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারীকে ভারতের সর্বোচ্চ....

Mamata on Sunita Williams : “সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক” বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Mamata on Sunita Williams : “সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক” বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিধানসভায়....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মহাকাশ অভিযান সেরে সফল ভাবে পৃথিবীতে ফেরার জন্য সুনীতা উইলিয়ামসকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তার পরই ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারীকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি জানান তিনি।

ভারতীয় সময় আজ ভোর ৩.২৭ মিনিটে ফ্লোরিডায় অতলান্তিক মহাসাগরে সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী মহাকাশচারী বুচ উইলমোরকে নিয়ে সফল ভাবে অবতরণ করে ইলন মাস্কের সংস্থার স্পেস এক্স ড্রাগন স্পেশক্রাফট। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সুনীতা উইলিয়ামস ও তাঁর বন্ধুদের শুভেচ্ছা। আট দিনে যাঁদের ফেরার কথা, তাঁরা ৯ মাস পরে ফিরে এল। তাঁদের ধৈর্য ও শারীরিক সক্ষমতা প্রচুর। তাঁদের ফেরানোর বিষয়ে উদ্যোগী হওয়া সমস্ত সংস্থা ও দেশকে অভিনন্দন।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মহাকাশযান যখন উপরে গিয়েছিলেন, শুনেছি তখন একটা সমস্যা হয়েছিল। সেই জন্যেই আটকে গিয়েছিল শুনেছি। সেই মহাকাশযান ফিরে এলে কল্পনা চাওলার মতো অবস্থা হত বলে শুনেছি। বিশেষ যান নিয়ে গিয়ে রেসকিউ করা হয়েছে। তাদের অভিবাদন জানায় এই বিধানসভা। তাঁরা যেন শারীরিক ভাবে সুস্থ থাকেন। ওঁদের মহাসম্মান জানাচ্ছি, ভারতরত্ন দেওয়া হোক।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুনীতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত। আমি তাকে এবং তার পুরো দলকে অভিনন্দন জানাই এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করি। আমরা উদ্ধারকারী দলকেও ধন্যবাদ জানাই। কল্পনা চাওলাও মহাকাশে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি প্রাণ হারান। আমি শুনেছি, বিমানে কিছু কারিগরি ত্রুটির কারণে তাকে ফেরত আনার চেষ্টা করা হলে মহাকাশযান বিস্ফোরিত হতে পারত। এই খবরটি যদি ভুল হয়, তবে আমি খুশি হব। কল্পনা চাওলার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছিল।”

এর আগে, এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “অনেক দিন পর অবশেষে সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। আমাদের ভারতের কন্যা সুনীতা উইলিয়ামস ফিরে এসেছেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। বুচ উইলমোরের জন্যও আমরা আনন্দিত। তাদের সাহসকে স্বাগত জানাই, তাদের প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানাই এবং মানবিক গৌরবকে শ্রদ্ধা জানাই! উদ্ধারকারী দলকে তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য অভিনন্দন জানাই।”

আজকের খবর