u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • Celeb Lifestyle Photos /
  • Tonni Laha Roy Bold Bikini: খোলামেলা লাল বিকিনিতে জলে ভেজা শরীর আর বার্থ ডে কেক, জি বাংলার সিরিয়ালের সংস্কারী ইমেজ ছেড়ে Viral Tollywood Actress তন্বী লাহা রায়

Tonni Laha Roy Bold Bikini: খোলামেলা লাল বিকিনিতে জলে ভেজা শরীর আর বার্থ ডে কেক, জি বাংলার সিরিয়ালের সংস্কারী ইমেজ ছেড়ে Viral Tollywood Actress তন্বী লাহা রায়

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ তন্বী লাহা রায়। তবে সুনামের চেয়ে দুর্নামই বেশি। কারণ তাঁকে অধিকাংশ সময়েই সিরিয়ালে নেগেটিভ চরিত্রেই অভিনয় করতে দেখা যায়। মিঠাই সিরিয়ালে তোর্সা চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত হয়ে গিয়েছিলেন তন্বী।....

Tonni Laha Roy Bold Bikini: খোলামেলা লাল বিকিনিতে জলে ভেজা শরীর আর বার্থ ডে কেক, জি বাংলার সিরিয়ালের সংস্কারী ইমেজ ছেড়ে Viral Tollywood Actress তন্বী লাহা রায়

  • Home /
  • Celeb Lifestyle Photos /
  • Tonni Laha Roy Bold Bikini: খোলামেলা লাল বিকিনিতে জলে ভেজা শরীর আর বার্থ ডে কেক, জি বাংলার সিরিয়ালের সংস্কারী ইমেজ ছেড়ে Viral Tollywood Actress তন্বী লাহা রায়

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ তন্বী লাহা রায়। তবে সুনামের চেয়ে দুর্নামই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন

টেলিপাড়ায় বেশ পরিচিত মুখ তন্বী লাহা রায়। তবে সুনামের চেয়ে দুর্নামই বেশি। কারণ তাঁকে অধিকাংশ সময়েই সিরিয়ালে নেগেটিভ চরিত্রেই অভিনয় করতে দেখা যায়।

মিঠাই সিরিয়ালে তোর্সা চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত হয়ে গিয়েছিলেন তন্বী। এই মুহূর্তে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

২৭ জুলাই ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তা গ্র্যান্ডভাবেই পালন করলেন তন্বী।

Mimi Chakraborty Bikini Look : বিকিনি লুকে আগুন ঝরালেন মিমি! রক্তবীজ ২-এ চোখ ধাঁধানো চমক

জন্মদিনের আগেই শহর ছেড়েছিলেন অভিনেত্রী। এয়ারপোর্ট লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। আর হাতে পাসপোর্ট রয়েছে মানে তিনি দেশের বাইরেই জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছেন। যেমনটা ভাবা তেমনটা কাজ। জন্মদিনের দিন লাল রঙের বিকিনিতে ধরা দিলেন তন্বী।

Priyanka Chopra 43rd birthday beach video : প্রিয়াঙ্কা চোপড়ার ৪৩তম জন্মদিনে সমুদ্র সৈকতে হট সেলিব্রেশন, নিকের সঙ্গে রোমান্টিক মুহূর্ত ভাইরাল

সামনে নীল রঙের সমুদ্রের জলরাশি আর সমুদ্রের জলে বসে লালপরী তন্বী। খোলা চুল ও চোখে সানগ্লাস, মেদহীন খোলা পিঠ ও কোমর থেকে আপনার নজর সরবে না। আর ঠিক তার পাশেই রাখা রয়েছে বার্থডে কেক। নিজের জন্মদিনে এভাবেই বোল্ড লুকে ধরা দিলেন তন্বী। এই বছর ২৫ বছরে পা দিলেন মিঠাই সিরিয়ালের তোর্সা।

Srabanti Chatterjee Hackled : ভিড়ের মাঝে বুকে হাত দিয়ে অশালীন আচরণ! তুমুল রেগে যুবককে চড় শ্রাবন্তীর

রবিবার ছিল তন্বী লাহা রায়ের জন্মদিন। নিজের মতো করেই সমুদ্রে কাটিয়েছেন এই বিশেষ দিনটি। তাঁর উদযাপনের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা। তাছাড়াও সমাজমাধ্যমে তাঁর সহকর্মীরা নায়িকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু রাজদীপ গুপ্তর পক্ষ থেকে নায়িকার জন্মদিনের কোনও পোস্ট প্রকাশ্যে আসেনি। একটা সময় তাঁরা নিজেরাই তাঁদের সম্পর্কের কথা স্যোশাল মিডিয়ায় ভক্তদের জানিয়েছিলেন। তবে চলতি বছরেই অবশ্য শোনা যায় ভাঙনের গুঞ্জন। যদি তা নিয়ে এখনও পর্যন্ত কাউকেই খোলাখুলি কথা বলতে দেখা যায়নি। তবে তন্বীর জন্মদিনের রাজদীপ কোনও পোস্ট না করে এই যে চর্চাকে আরও খানিকটা উস্কে দিল তা তো বলাই বাহুল্য।

 

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে তন্বী এমন কিছু পোস্ট করেন বা পোস্টের ক্যাপশনে দিতে শুরু করেন যা দেখে নেটিজেনরা মনে করেন। তাঁদের মধ্যে নিশ্চয়ই কোনও সমস্যা তৈরি হয়েছে। তাঁর সেই সব পোস্ট দেখে অনুরাগীরা অনুমান করেন তাঁদের সম্পর্ক মনে হয় ভেঙেছে। কিন্তু সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তন্বী বা রাজদীপ নিজেরা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে কিছু জানাননি।

 

রাজদীপ এর আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন। তন্বী লাহা রায়ও এর আগে একটি সম্পর্কে ছিলেন। তাঁরা কেউই কখনও নিজেদের কোনও সম্পর্ক নিয়ে বিশেষ রাখঢাক করেননি।

ইনস্টাগ্রামে প্রায়ই তাঁদের আদুরে ছবির দেখা মিলত। একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। সম্পর্কের বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের ব্রেকআপ হয়ে যায়। যদিও কী কারণে তাঁদের প্রেম ভাঙে সেই নিয়ে দুই তারকার পক্ষ থেকে কিছুই জানা যায়নি। তন্বী ও রাজদীপের পরিচয় শুরু বাক্স বদল সিরিজের মাধ্যমে। যদিও সেই সময় প্রেমটা হয়নি। আসলে তন্বী ও রাজদীপ দুজনেই তাঁদের মাকে হারিয়েছেন। আর এই মাতৃবিয়োগের যন্ত্রণাই দুজনকে কাছাকাছি এনেছিল।

কাজের সূত্রে, বর্তমানে তন্বী লাহা রায়কে জি বাংলার নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ ‘মীরা’র চরিত্রে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কমল। অন্যদিকে, রাজদীপকে দেখা যাচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’তে।

 

ছোটপর্দার চেনা মুখ তন্বী। মিষ্টি মুখের হাসি দিয়েই তিনি সকলের মন জয় করে নেন। সিরিয়ালে তাঁর খল চরিত্র দেখলে দর্শকের রাগ হলেও বাস্তব জীবনে একেবারে অন্য ধরনের তন্বী।

গত বছর মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এখনও মায়ের কথা তাঁর একাধিক সোশ্যাল মিডিয়া পেজে অভিনেত্রী বলে থাকেন। এই বছর মায়ের মৃত্যুর এক বছর পূরণ হল। মাকে খোলা চিঠি লিখেছিলেন তন্বী। প্রতিদিন মায়ের অভাব কতটা তা বুঝিয়ে দেন তন্বী তাঁর প্রায় প্রতিটি পোস্টে।

 

নিজে ফ্ল্যাট যেমন কিনেছেন তেমনি পৈতৃক বাড়িকে নতুন করে গড়ে তুলেছেন তন্বীর বাবা। সেখানে একটি ঘর এখন স্টুডিওতে পরিণত হয়েছে।

আজকের খবর