ব্রেকিং

IND vs ENG: ম্যাচ জিন্দা হ্যায়! ওভালের রুদ্ধশ্বাস টেস্ট পঞ্চম দিনে পৌঁছালো

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।   ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG Test Match) ওভাল টেস্ট যেন এক টানটান থ্রিলার ফিল্ম। ম্যাচ চতুর্থ দিনে এসে পৌঁছাল এক রুদ্ধশ্বাস মোড়ে। Bad light ও পরে rain delay-এর কারণে খেলা বন্ধ হয়ে যায়, ফলে....

IND vs ENG: ম্যাচ জিন্দা হ্যায়! ওভালের রুদ্ধশ্বাস টেস্ট পঞ্চম দিনে পৌঁছালো

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।   ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG Test Match) ওভাল টেস্ট যেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

 

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG Test Match) ওভাল টেস্ট যেন এক টানটান থ্রিলার ফিল্ম। ম্যাচ চতুর্থ দিনে এসে পৌঁছাল এক রুদ্ধশ্বাস মোড়ে। Bad light ও পরে rain delay-এর কারণে খেলা বন্ধ হয়ে যায়, ফলে ম্যাচ গড়াল পঞ্চম দিনে।

 

ম্যাচের প্রথম তিন দিন পর্যন্ত মনে হচ্ছিল, ভারতের জয় শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু চতুর্থ দিন ইংল্যান্ড ঘুরে দাঁড়াল। Harry Brook এবং Joe Root মিলে ১৯৫ রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ভারতের ফিল্ডিংকে চাপে ফেলে দেন।

 

ইংল্যান্ডের লক্ষ্য ও ইতিহাস

 

ইংল্যান্ডের সামনে ছিল এক ঐতিহাসিক লক্ষ্য – ৩৭৪ রানের টার্গেট। ওভাল মাঠে এত বড় রান তাড়া করে জেতার রেকর্ড নেই। শেষবার এর কাছাকাছি এসেছিল শত বছর আগে। বর্তমানে ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান। কিন্তু ম্যাচের যে অবস্থা, তাতে এই ৩৫ রানও মনে হচ্ছে “Mount Everest to climb”।

 

খেলার গতি ও বাঁক

 

জো রুটের সেঞ্চুরির পরই চায়ের বিরতির পর ম্যাচের গতি পাল্টে যায়। Prasidh Krishna ফেরান জো রুটকে। এরপর Jacob Bethell অযথা শট খেলে আউট হয়ে যান। এখান থেকেই ফের ম্যাচ ভারতে ফিরে আসে।

 

ইংল্যান্ড এখন চাপের মুখে। ক্রিজে আছেন Jamie Smith ও Jamie Overton। Smith’s wicket ভারতের জন্য ‘turning point’ হতে পারে। কারণ, তাঁকে আউট করলেই ম্যাচ ৯০% ভারতের দিকে ঝুঁকে যাবে।

 

ম্যাচে চমক: Chris Woakes

 

প্রথম দিনে চোট পাওয়া Chris Woakes-কে মাঠে না নামানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ইংল্যান্ড যদি জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায়, তাঁকে হয়তো ব্যাটিংয়ে নামানো হতে পারে। অর্থাৎ ভারতের টার্গেট আর তিন উইকেট নয়, চার উইকেটই নিতে হতে পারে।

 

দিন শেষে বৃষ্টি ও অপেক্ষা

Bad light এবং heavy rain-এর কারণে দিনের খেলা বাতিল ঘোষণা করা হয়। ফলে, IND vs ENG Test Match Day 5 হয়ে উঠল চূড়ান্ত ফয়সালার দিন।

এই টেস্ট ম্যাচ শুধু ক্রিকেট নয়, যেন “emotion vs strategy”। পঞ্চম দিনে কে জিতবে—ভারতের অভিজ্ঞতা, না ইংল্যান্ডের জেদ—তা দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।

👉 নিয়মিত ক্রিকেট আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজে।

আজকের খবর