ব্রেকিং
Latest Posts
Suvendu Transport: ‘৪০০ বাসের টেন্ডার দিন, মার্চ ২০২৭-এর মধ্যে ১০০০ বাস পাবেন’ ৫০টি নতুন এসি বাস উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরPM Surya Ghar: বাংলায় ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা, কেন্দ্রের ভর্তুকির সঙ্গে বাড়তি আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর21 July Mamata: ‘চোরগুলো চলে গিয়েছে, আর দলে ফেরাব না’ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলত্যাগী নেতাদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়েরঅফিসের প্রেম থেকে মৃত্যুর রহস্য! নিউটাউনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৃষা, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীকে ঘিরে একের পর এক প্রশ্নSuvendu Adhikari : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, শুভেন্দু অধিকারী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu attacks Mamata : নিউটাউনে দুর্গা অঙ্গনের জমি বদল ঘিরে তীব্র বিতর্ক, ‘নিজেকে হিন্দু প্রমাণে বিপাকে মাননীয়া’ বলে মমতাকে আক্রমণ শুভেন্দুর

Suvendu attacks Mamata : নিউটাউনে দুর্গা অঙ্গনের জমি বদল ঘিরে তীব্র বিতর্ক, ‘নিজেকে হিন্দু প্রমাণে বিপাকে মাননীয়া’ বলে মমতাকে আক্রমণ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘ঠেলার নাম বাবাজি !!! নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া…’ নিউটাউনে প্রস্তাবিত দুর্গা অঙ্গনের জায়গা পরিবর্তন নিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলতি বছরের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নিউটাউনে....

Suvendu attacks Mamata : নিউটাউনে দুর্গা অঙ্গনের জমি বদল ঘিরে তীব্র বিতর্ক, ‘নিজেকে হিন্দু প্রমাণে বিপাকে মাননীয়া’ বলে মমতাকে আক্রমণ শুভেন্দুর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu attacks Mamata : নিউটাউনে দুর্গা অঙ্গনের জমি বদল ঘিরে তীব্র বিতর্ক, ‘নিজেকে হিন্দু প্রমাণে বিপাকে মাননীয়া’ বলে মমতাকে আক্রমণ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘ঠেলার নাম বাবাজি !!! নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া…’ নিউটাউনে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

‘ঠেলার নাম বাবাজি !!! নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া…’ নিউটাউনে প্রস্তাবিত দুর্গা অঙ্গনের জায়গা পরিবর্তন নিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চলতি বছরের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নিউটাউনে ‘দুর্গাঙ্গন’ নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগস্টের দ্বিতীয় সপ্তাহে সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। জমি চিহ্নিত করা হয়। দরপত্র ডেকে কাজ শুরু করে দেয় হিডকো। আগামীকাল সোমবার দুর্গাঙ্গন-র শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। শুরু হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির প্রস্তুতি।‌ এর মাঝেই হঠাৎ করে বদলে গিয়েছে দুর্গাঙ্গন তৈরির জায়গা। সরকারিভাবে এই জায়গা পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন বিবৃতি না দেওয়ায় নানা মহলে তৈরি হয়েছে কৌতূহল। এর মাঝেই জায়গা পরিবর্তনের কারণ নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ি আগামীকাল ২৯ ডিসেম্বর নিউটাউনে ‘দুর্গাঙ্গনের’ শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিগত দু’মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামূলী ‘সিন্ডিকেট চক্র’ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাত দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। নিউটাউনের বিশ্ব বাংলা সরণিতে স্থিত ‘ওয়েস্ট-ইন’ হোটেলের উল্টো দিকে, ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থানে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলান্যাসের জন্যে। কিন্তু হঠাৎ বিপত্তি !!!
কানা ঘুসো শোনা যাচ্ছে যে, সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিলো, তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদের ও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি কেনো তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার।

এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার !
নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির ইত্যাদি বানানোর ঘোষণা করা হয়ে গেছে, আবার মুসলিম ভোট ব্যাংক কে চটালে সাড়ে সর্বনাশ!

অগত্যা ভোট ব্যাংকের ওজনের ভারের তুলনায় হিন্দুদের ভাবাবেগ হালকা, তাই তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউটাউনের বাস স্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্যে নির্ধারিত ছিল !
আসলে মাননীয়ার সময় খারাপ, এবারও ‘মেসি ম্যাজিক’ দেখাতে গিয়ে ‘মেসি ম্যাসাকার’ হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। মা দুর্গা কে নিয়ে রাজনীতি করতে গিয়ে এই অবস্থা হলো, আগামী দিনে আরও খারাপ দিন অপেক্ষা করছে মাননীয়ার জন্যে…’

আজকের খবর