ব্রেকিং
Latest Posts
Kolkata Book Fair : বইমেলাতেও কোটি টাকার দুর্নীতির অভিযোগ! তৃণমূল আমলের ফাইল খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরনবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টের
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • blood donation health camp : বল্লভপুরে ইমসের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত প্রায় ৪০০ গ্রামবাসী

blood donation health camp : বল্লভপুরে ইমসের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত প্রায় ৪০০ গ্রামবাসী

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   গ্রামাঞ্চলের দুঃস্থ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ফের একবার মানবিক উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন ইনস্টিটিউট ফর মোটিভেটিং সেল্ফ এমপ্লয়মেন্ট (ইমসে)। বুধবার শান্তিনিকেতন থানার অন্তর্গত বল্লভপুরে ইমসের কার্যালয়ে সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবির ও....

blood donation health camp : বল্লভপুরে ইমসের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত প্রায় ৪০০ গ্রামবাসী

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • blood donation health camp : বল্লভপুরে ইমসের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত প্রায় ৪০০ গ্রামবাসী

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   গ্রামাঞ্চলের দুঃস্থ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ফের একবার মানবিক উদ্যোগ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

গ্রামাঞ্চলের দুঃস্থ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ফের একবার মানবিক উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন ইনস্টিটিউট ফর মোটিভেটিং সেল্ফ এমপ্লয়মেন্ট (ইমসে)। বুধবার শান্তিনিকেতন থানার অন্তর্গত বল্লভপুরে ইমসের কার্যালয়ে সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবির ও বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির।

এই শিবিরে বল্লভপুর, মোলডাঙ্গা, শ্রীনিকেতন, কেন্দ্র ডাঙ্গাল সহ আশপাশের একাধিক গ্রামের প্রায় ৪০০ জন মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। সাধারণ শারীরিক পরীক্ষা থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা পরামর্শ—সবই দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। গ্রামাঞ্চলে যেখানে নিয়মিত চিকিৎসা পরিষেবা পাওয়া অনেক সময়ই কঠিন হয়ে ওঠে, সেখানে এই ধরনের উদ্যোগ স্বস্তি এনে দেয় বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

সংগঠনের পক্ষ থেকে উজ্জ্বীয়ণী হালিম জানান,

“এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মূল উদ্দেশ্য গ্রামাঞ্চলের গরিব ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো। পাশাপাশি গ্রীষ্মকালে প্রায়ই রক্তের সংকট দেখা দেয়। সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।”

উল্লেখযোগ্য বিষয় হল, ইমসে ১৯৭৪ সাল থেকে সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। স্বনির্ভরতা গড়ে তোলা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সামাজিক সচেতনতা—বিভিন্ন ক্ষেত্রেই সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। বুধবারের এই উদ্যোগেও বহু মানুষ উপকৃত হন, যা আবারও প্রমাণ করে সমাজের জন্য ইমসের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা।

আজকের খবর