ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Mamata on Operation Lotus: ‘দুই তৃতীয়াংশ না পেলে বিজেপি বিধায়ক কিনতে বসে আছে’ অপারেশন লোটাসের আশঙ্কা মমতার

Mamata on Operation Lotus: ‘দুই তৃতীয়াংশ না পেলে বিজেপি বিধায়ক কিনতে বসে আছে’ অপারেশন লোটাসের আশঙ্কা মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   ‘দুই তৃতীয়াংশ আসন যদি আমরা না পাই, তাহলে বিজেপি বসে আছে, বিধায়কদের কিনতে।’ মহারাষ্ট্র এবং বিহারের মতো বাংলাতেও ভোটের পরে বিজেপি বিধায়ক কেনাবেচা করে সরকার গঠন করে ফেলতে পারে বলে রবিবার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল....

Mamata on Operation Lotus: ‘দুই তৃতীয়াংশ না পেলে বিজেপি বিধায়ক কিনতে বসে আছে’ অপারেশন লোটাসের আশঙ্কা মমতার

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Mamata on Operation Lotus: ‘দুই তৃতীয়াংশ না পেলে বিজেপি বিধায়ক কিনতে বসে আছে’ অপারেশন লোটাসের আশঙ্কা মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   ‘দুই তৃতীয়াংশ আসন যদি আমরা না পাই, তাহলে বিজেপি বসে আছে,....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

‘দুই তৃতীয়াংশ আসন যদি আমরা না পাই, তাহলে বিজেপি বসে আছে, বিধায়কদের কিনতে।’ মহারাষ্ট্র এবং বিহারের মতো বাংলাতেও ভোটের পরে বিজেপি বিধায়ক কেনাবেচা করে সরকার গঠন করে ফেলতে পারে বলে রবিবার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘আমাদের সরকারই আসছে, আপনারা জানেন। আর সেক্ষত্রে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, আমাকেই সরকার লিড করতে হবে। কিন্তু দুই তৃতীয়াংশ আসন যদি আমরা না পাই, তাহলে বিজেপি বসে আছে, বিধায়কদের কিনতে। যেভাবে ওরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে সরকার করেছে। তাই আমার আবেদন, যে ১৪২ টি আসনে পরদিন ভোট আছে, আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে বিপুল আসনে জয়ী করুন।”

যদিও মমতা দাবি করেছেন যে তিনিই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আসলে ভবানীপুরে এবার ভোটের লড়াই চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার। ছাব্বিশের ভোটে তাই ভবানীপুর সবচেয়ে হাইভোল্টেজ আসন নিঃসন্দেহে। বিজেপি এবার বাংলায় সরকার গড়তে আত্মবিশ্বাসী। তবে এখনও তাদের নীতি অনুযায়ী কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জিতলে তিনিই মুখ্যমন্ত্রী হবেন কিনা, তা ঠিক নেই। অন্যদিকে, তৃণমূল প্রার্থী নিজে বিদায়ী মুখ্যমন্ত্রী। তিনি জিতে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসা সময়ের অপেক্ষা বলে দাবি শাসক শিবিরের। এসবের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ বিষয়ে আত্মপ্রত্যয়ী মন্তব্য করলেন।

অন্যদিকে, গতকাল ভবানীপুরের চক্রবেড়িয়ায় সভা করতে গিয়েও ফিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি-র সভার ইচ্ছাকৃত ভাবে তাঁর সভাস্থলের কাছে মাইক লাগিয়েছে বলে অভিযোগ করে সভা মঞ্চ থেকে ফিরে এসেছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী৷ এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় ভবানীপুরে৷ শনিবার যে জায়গায় সভা বাতিল করেছিলেন, সেই চক্রবেড়িয়া থেকেই আজ নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন চক্রবেড়িয়া থেকে পদযাত্রা শুরু করেন মমতা৷ গতকাল সন্ধ্যায় চক্রবেড়িয়ায় সভা করতে মঞ্চে উঠেও নেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী যে সময় সভা করতে গিয়েছিলেন, তখন কাছেই বিজেপি-র সভার মাইকের আওয়াজ ভেসে আসছিল৷ এতেই ক্ষুব্ধ হন তৃণমূলনেত্রী৷

এ দিন পদযাত্রার মাঝেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ চক্রবেড়িয়া মোড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আছি। আমি আপনাদের সঙ্গেই আছি। আমি বারবার আসব। আপনাদের সঙ্গে আমার সব সময় যোগাযোগ আছে। আমি আবার আসব ধন্যবাদ জানাতে। আপনারা আম জনতা আপনারা আমার পাশে আছেন। সবাই নিজের ভোট দেবেন।’

 

 

আজকের খবর