ব্রেকিং
Latest Posts
Madhumita Sarcar : বাংলা পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মধুমিতার ঝড়! ‘বাহুবলী’-খ্যাত তারকার সঙ্গে রোম্যান্স, একসঙ্গে বাংলাদেশ-তেলুগু জয়যাত্রাTarunjyoti Tiwari : দক্ষিণ দমদমের বাসিন্দাদের জন্য তৈরি হবে সুপার স্পেশালিটি হাসপাতাল, তরুণজ্যোতি তিওয়ারির আবেদনে সাড়া শুভেন্দুরজেন-জি ও জেন আলফার ক্ষোভে নড়েচড়ে আরএসএস! আন্দোলনের বার্তা বুঝতে ২ হাজার পড়ুয়ার সঙ্গে সরাসরি বৈঠকে মোহন ভাগবতশুধু শুভেন্দু নন, প্রতিমন্ত্রী উমেশ রাই ও তাঁর পরিবারও ছিল পাক জঙ্গিদের নিশানায়! হাওড়া থেকে আরও এক গ্রেফতারJyotirmoy Public School : ১৮ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আন্ত:স্কুল প্রতিযোগিতা Jyotishk 1.0 আয়োজন সোনারপুরের জ্যোতির্ময় পাবলিক স্কুলে, Watch Video
  • Home /
  • Celeb Lifestyle Photos /
  • Madhumita Sarcar : বাংলা পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মধুমিতার ঝড়! ‘বাহুবলী’-খ্যাত তারকার সঙ্গে রোম্যান্স, একসঙ্গে বাংলাদেশ-তেলুগু জয়যাত্রা

Madhumita Sarcar : বাংলা পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মধুমিতার ঝড়! ‘বাহুবলী’-খ্যাত তারকার সঙ্গে রোম্যান্স, একসঙ্গে বাংলাদেশ-তেলুগু জয়যাত্রা

টলিউডের ‘পাখি’ এবার টলিপাড়া ছাড়িয়ে টলমল দক্ষিণী পর্দায়। বাংলাদেশে শুটিংয়ের মাঝেই এল বড় চমক, প্রকাশ্যে প্রথম ঝলক ‘মায়া লেডি’র। রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। টলিউড (Tollywood) আর শুধু তাঁর গন্তব্য নয়। একদিকে বাংলাদেশ (Bangladesh Film Industry), অন্যদিকে তেলুগু ইন্ডাস্ট্রি (Telugu....

Madhumita Sarcar : বাংলা পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মধুমিতার ঝড়! ‘বাহুবলী’-খ্যাত তারকার সঙ্গে রোম্যান্স, একসঙ্গে বাংলাদেশ-তেলুগু জয়যাত্রা

  • Home /
  • Celeb Lifestyle Photos /
  • Madhumita Sarcar : বাংলা পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মধুমিতার ঝড়! ‘বাহুবলী’-খ্যাত তারকার সঙ্গে রোম্যান্স, একসঙ্গে বাংলাদেশ-তেলুগু জয়যাত্রা

টলিউডের ‘পাখি’ এবার টলিপাড়া ছাড়িয়ে টলমল দক্ষিণী পর্দায়। বাংলাদেশে শুটিংয়ের মাঝেই এল বড় চমক, প্রকাশ্যে প্রথম....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

টলিউডের ‘পাখি’ এবার টলিপাড়া ছাড়িয়ে টলমল দক্ষিণী পর্দায়। বাংলাদেশে শুটিংয়ের মাঝেই এল বড় চমক, প্রকাশ্যে প্রথম ঝলক ‘মায়া লেডি’র।

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

টলিউড (Tollywood) আর শুধু তাঁর গন্তব্য নয়। একদিকে বাংলাদেশ (Bangladesh Film Industry), অন্যদিকে তেলুগু ইন্ডাস্ট্রি (Telugu Cinema)—দুই ভিন্ন মঞ্চে একসঙ্গে নিজের ছাপ ফেলতে প্রস্তুত অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। আর সেই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

 

বাংলার জনপ্রিয় ‘পাখি’ এবার দক্ষিণী দর্শকদের মন জয় করতে চলেছেন। শুধু তাই নয়, তাঁর প্রথম তেলুগু ছবিতেই দেখা যাবে ‘বাহুবলী’ (Baahubali)-খ্যাত অভিনেতা রাকেশ ভারে (Rakesh Varre)-র বিপরীতে। ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

 

বর্তমানে বাংলাদেশে পরিচালক মহম্মদ ইকবালের (Mohammad Iqbal) ছবি ‘গুলশানের চামেলি’-র শুটিংয়ে ব্যস্ত মধুমিতা। এই ছবিতে তাঁকে দেখা যাবে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। বাংলাদেশের মূলধারার সিনেমায় এটিই তাঁর প্রথম কাজ, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

https://kolkatasaradin.com/2026/04/19/nusrat-jahan-orange-bikini-photo-viral-social-media-reaction/

ঠিক সেই সময়েই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন আরেকটি সুখবর। প্রকাশ্যে এল তাঁর প্রথম তেলুগু সিনেমা ‘মায়া লেডি’ (Maya Lady)-র ফার্স্ট লুক। একেবারে নতুন অবতারে ধরা দিলেন তিনি, আর সেই ছবিই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

 

এই ছবিতে মধুমিতার বিপরীতে রয়েছেন তেলুগু অভিনেতা ও প্রযোজক রাকেশ ভারে। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ ‘সেতুপতি’ চরিত্রে অভিনয়ের সুবাদে তিনি দর্শকদের কাছে বিশেষ পরিচিত। রাজমাতা শিবগামীর আদেশ অমান্য করার পর অমরেন্দ্র বাহুবলীর হাতে প্রকাশ্যে মৃত্যুদণ্ড—সেই স্মরণীয় দৃশ্য আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে।

 

তবে ‘মায়া লেডি’-তে একেবারে অন্য স্বাদের গল্প অপেক্ষা করছে। পরিচালক প্রশঙ্করের (Prashankar) এই ছবি শুধু রোম্যান্টিক নয়, বরং একটি রোম্যান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার। প্রেম, রহস্য, অ্যাকশন এবং অপ্রত্যাশিত টুইস্ট—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে পূর্ণ বিনোদনের প্রতিশ্রুতি।

 

ছবিটির প্রযোজনা করেছে রাকেশ ভারের নিজস্ব সংস্থা ক্রেজি অ্যান্টস প্রোডাকশন। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশাল চন্দ্রশেখর (Vishal Chandrasekhar), যাঁর সুর ইতিমধ্যেই দক্ষিণী সিনেমাপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

মজার বিষয় হল, এই ছবির নাম শুরুতে ছিল ‘ওকে ওকা আশা’। পরে নির্মাতারা ছবির বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তন করে রাখেন ‘মায়া লেডি’। সেই নতুন নামেই এবার মুক্তির অপেক্ষায় ছবিটি।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-র ‘পাখি’ চরিত্র থেকেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন মধুমিতা। এরপর বড়পর্দা, ওটিটি এবং একাধিক জনপ্রিয় ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। ‘চিনি’, ‘কুলের আচার’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

এখন তাঁর কেরিয়ারের গ্রাফ যেন নতুন উচ্চতায়। একদিকে বাংলাদেশে বড় বাজেটের সিনেমা, অন্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক—সব মিলিয়ে ২০২৬ সাল মধুমিতা সরকারের জন্য নিঃসন্দেহে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে।

এখন প্রশ্ন একটাই—বাংলার দর্শকের প্রিয় ‘পাখি’ কি এবার দক্ষিণী বক্স অফিসেও নিজের ডানা মেলতে পারবেন? উত্তর লুকিয়ে রয়েছে ‘মায়া লেডি’-র মুক্তির দিনেই।

আজকের খবর