u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী১৩৫ ঐতিহাসিক স্মৃতিসৌধের ভোলবদল, ASI-এর সঙ্গে পর্যটন দফতরের মৌ চুক্তি; লাইট-সাউন্ড শো থেকে নতুন ট্যুরিজম সার্কিট
  • Home /
  • চাকরি /
  • Google Jobs Criteria : গুগলে চাকরি পেতে কী করতে হবে ? প্রার্থীর কী গুণ থাকা চাই, জানালেন Google CEO সুন্দর পিচাই

Google Jobs Criteria : গুগলে চাকরি পেতে কী করতে হবে ? প্রার্থীর কী গুণ থাকা চাই, জানালেন Google CEO সুন্দর পিচাই

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। বিশ্বের সবথেকে বড় সংস্থা গুগলে চাকরি করতে চান অনেকেই। অনেকের স্বপ্ন থাকে গুগলে (Google Jobs) চাকরি করা, কিন্তু সেই স্বপ্ন অনেকেরই সফল হয় না। সেক্ষেত্রে গুগল চাকরিপ্রার্থীদের মধ্যে এমন কিছু গুণাবলী দেখতে চায় যা তাদের সংস্থায়....

Google Jobs Criteria : গুগলে চাকরি পেতে কী করতে হবে ? প্রার্থীর কী গুণ থাকা চাই, জানালেন Google CEO সুন্দর পিচাই

  • Home /
  • চাকরি /
  • Google Jobs Criteria : গুগলে চাকরি পেতে কী করতে হবে ? প্রার্থীর কী গুণ থাকা চাই, জানালেন Google CEO সুন্দর পিচাই

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। বিশ্বের সবথেকে বড় সংস্থা গুগলে চাকরি করতে চান অনেকেই। অনেকের স্বপ্ন থাকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।

বিশ্বের সবথেকে বড় সংস্থা গুগলে চাকরি করতে চান অনেকেই। অনেকের স্বপ্ন থাকে গুগলে (Google Jobs) চাকরি করা, কিন্তু সেই স্বপ্ন অনেকেরই সফল হয় না। সেক্ষেত্রে গুগল চাকরিপ্রার্থীদের মধ্যে এমন কিছু গুণাবলী দেখতে চায় যা তাদের সংস্থায় কাজ করার জন্য খুবই জরুরি। কী সেইসব বৈশিষ্ট্য ?

খোলসা করলেন গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। চাকরিপ্রার্থীদের মধ্যে এমন কিছু কিছু বৈশিষ্ট্য খুঁজতে চায় গুগল, এবারে স্পষ্ট কথায় বোঝালেন সুন্দর পিচাই। এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের মধ্যেও স্বচ্ছ্বতা বাড়বে। টেক জায়ান্ট সংস্থায় কাজের জন্য এবারে নিজেকে নতুন করে প্রস্তুত করতে পারবেন তরুণ শিক্ষার্থীরা।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সুন্দর পিচাই জানান এন্ট্রি-লেভেল চাকরিতে কী কী বিষয় মাথায় রাখা দরকার একজন চাকরিপ্রার্থীর। গুগল চাইছে সুপারস্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জানান সুন্দর পিচাই। তিনি জোর দিয়ে বলেন, এই সুপারস্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে শুধু যে অসাধারণ টেকনিক্যাল ক্ষমতা থাকবে, তাই নয় তাছাড়াও নতুন নতুন জিনিস শেখার ইচ্ছে, নিজেকে উন্নত করার চেষ্টা ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে।

সুন্দর পিচাই বলেন যে ইঞ্জিনিয়ারিং করেছেন প্রার্থী নাকি অন্য কোনো স্ট্রিম থেকে এসেছেন তার উপর প্রার্থীর দক্ষতা নির্ভর করে। ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এমন প্রার্থীদের মধ্যে থেকে দারুণ প্রোগ্রামার খোঁজে গুগল যারা কম্পিউটার সায়েন্স একেবারে জলের মত বুঝে নিয়েছে, নানারকম ভিন্ন পরিস্থিতিতে কাজ করতে সক্ষম, নিজের উন্নতি, নতুন কিছু শেখার চেষ্টায় রত থাকবে সেই প্রার্থী এবং অধীত বিদ্যার প্রয়োগে নিরন্তর চেষ্টা করে যাবে। তিনি জানান যে সংস্থার পক্ষ থেকে কোনো চাকরি বিজ্ঞপ্তি দেওয়া হলে ৯০ শতাংশ মানুষ সেই বিজ্ঞপ্তি গ্রহণ করে আবেদন করে থাকেন।

শুধু তাই নয় এদিনের সাক্ষাৎকারে পিচাই বলেন যে গুগলে এখন মোট ১ লক্ষ ৮২ হাজার মানুষ কাজ করেন। উপসাগরীয় অঞ্চলের কর্মীদের জন্য ফুল টাইম খাবারের বন্দোবস্ত করে থাকে গুগল। সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারও দেওয়া হয় কর্মীদের।

আজকের খবর