u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Sonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • Home /
  • কলকাতা /
  • Sandip Ghosh Arrested : ১৫ দিন টানা জেরার পর CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ

Sandip Ghosh Arrested : ১৫ দিন টানা জেরার পর CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ১৫ দিন টানা জেরার পর CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। আ রজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। এ দিন সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে....

Sandip Ghosh Arrested : ১৫ দিন টানা জেরার পর CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ

  • Home /
  • কলকাতা /
  • Sandip Ghosh Arrested : ১৫ দিন টানা জেরার পর CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ১৫ দিন টানা জেরার পর CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। আ রজি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

১৫ দিন টানা জেরার পর CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ।

রজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। এ দিন সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসের সিবিআই দফতরে নিয়ে আসা হয়। এর পরই জানা যায়, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এ দিন সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে আসার আগেই সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে সন্দীপ ঘোষকে আজকে নিয়ে ১৮ দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এর পাশাপাশি, হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল। সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি, এমন কি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। সেই অভিযোগের তদন্তে একাধিক বার আরজি কর হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই। এমন কি, হাসপাতালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা।

 

আজকের খবর