সোমবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভুরসা গ্রামে আচমকা প্রায় ৩০ টি হাতির দল ঢুকে ধান চাষের জমিতে গিয়ে তান্ডব চালিয়ে নষ্ট করল বেশ কয়েক বিঘা জমির ধানের চাষ।।
এখন মাঠ থেকে পাকা ধান ঘরে তোলার সময় , আর কয়েক দিন পরে চাষীরা মাঠ থেকে পাকা ধান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। ঠিক সেই সময় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বৃষ্টির জেরে যেমন মাঠে থাকা আমন ধান চাষের ভালোই ক্ষতি হয়েছে। এর পাশাপাশি হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে ধান ও সবজি চাষের প্রচুর ক্ষতি করছো।
যার ফলে ওই এলাকার বাসিন্দারা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতর কে জানানো হয়। বন দফতর এর পক্ষ থেকে হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছো তাদেরকে ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশে দেওয়া হয়েছে।
এছাড়া ও বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে এবং জঙ্গল এলাকার রাস্তা দিয়ে রাতে চলাচল করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওই হাতির দলটিকে ধান চাষের জমি থেকে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য বন দফতরের কর্মীরা চেষ্টা করছেন।