Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Mamata on Hepatitis B : হেপাটাইটিস-বি নির্মূল করার ক্ষেত্রেও এগিয়ে বাংলা, সমীক্ষার তথ্য তুলে ধরলেন মমতা - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
  • Home /
  • স্বাস্থ্য /
  • Mamata on Hepatitis B : হেপাটাইটিস-বি নির্মূল করার ক্ষেত্রেও এগিয়ে বাংলা, সমীক্ষার তথ্য তুলে ধরলেন মমতা

Mamata on Hepatitis B : হেপাটাইটিস-বি নির্মূল করার ক্ষেত্রেও এগিয়ে বাংলা, সমীক্ষার তথ্য তুলে ধরলেন মমতা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক। হেপাটাইটিস বি প্রতিরোধ কর্মসূচিতে এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রাজ্য। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে হেপাটাইটিস বি সংক্রমণের হার ০.০৭%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় অনেক কম। এই সাফল্যের জন্য....

Mamata on Hepatitis B : হেপাটাইটিস-বি নির্মূল করার ক্ষেত্রেও এগিয়ে বাংলা, সমীক্ষার তথ্য তুলে ধরলেন মমতা

  • Home /
  • স্বাস্থ্য /
  • Mamata on Hepatitis B : হেপাটাইটিস-বি নির্মূল করার ক্ষেত্রেও এগিয়ে বাংলা, সমীক্ষার তথ্য তুলে ধরলেন মমতা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক। হেপাটাইটিস বি প্রতিরোধ কর্মসূচিতে এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক। হেপাটাইটিস বি প্রতিরোধ কর্মসূচিতে এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রাজ্য। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে হেপাটাইটিস বি সংক্রমণের হার ০.০৭%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় অনেক কম। এই সাফল্যের জন্য সকল স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছেন। আর এই কাজের সঙ্গে যুক্ত সকল কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। এমনকী এখনও হেপাটাইটিস-বি প্রতিরোধের কর্মসূচি আরও নিবিড়ভাবে চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন।
২০২২ সালে রাজ্য সরকার বৃহৎ আকারে গণহারে টিকাকরণ কর্মসূচি শুরু করে, যেখানে প্রসূতি ও সদ্যোজাতদের টিকা দেওয়া হয়। এই উদ্যোগের ফলস্বরূপ, দেশে প্রথমবার হেপাটাইটিস কন্ট্রোল প্রোগাম চালু হয়, যার আওতায় ৫ বছরের নিচের শিশুদের মধ্যে সংক্রমণের তথ্য বিশ্লেষণ করা হয়।
সেই সমীক্ষা এবার বলছে, পশ্চিমবঙ্গের সফলতার হার অত্যন্ত ভাল। এটা রাজ্য সরকারেরই এই গণ টিকাকরণের ফল।

প্রসঙ্গত, হেপাটাইটিস-বি একটি ভাইরাল সংক্রমণ। যা লিভারের ক্ষতি করে। এটার প্রভাব সবচেয়ে বেশি পড়ে শিশুদের শরীরে। তাই টিকাকরণ অত্যন্ত জরুরি। জাতীয় সমীক্ষায় দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে এই রোগের সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭ শতাংশ। যা রাজ্যের প্রত্যাশিত মাত্রার চেয়েও অনেক ভাল। তাই আজকের বিবৃতিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ‘‌অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাতে চাই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হেপাটাইটিস-বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’‌

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, হেপাটাইটিস-বি নিয়ন্ত্রণের মানদণ্ড ০.১ শতাংশের কম বা সম সংক্রমণের ব্যাপকতার হার। আর জাতীয় সমীক্ষায় দেখা গেল, পশ্চিমবঙ্গে সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭ শতাংশ।
তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌প্রত্যাশিত মাত্রার চেয়ে আমাদের সাফল্য বেশি ভাল। আর আগামীদিনে এই কর্মসূচি আরও দৃঢ়ভাবে পালন করা হবে। যাতে রাজ্য থেকে সম্পূর্ণ নির্মূল করা যায়। দৃঢ় পদক্ষেপের ফলেই এটা সম্ভব হয়েছে। আগামীদিনে বাংলাকে সম্পূর্ণ হেপাটাইটিস-বি মুক্ত করার সঙ্কল্প নিতে হবে।’‌

আজকের খবর