ব্রেকিং
Latest Posts
Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইকMamata Bhabanipur : “যতই ধমকাক, চমকাক আপনারা একজোট হয়ে ভোট দেবেন” নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে ডোর টু ডোর প্রচারে মমতাYogi on Vivekananda : “স্বামী বিবেকানন্দ বলেছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’ স্বামী বিবেকানন্দ আর নেতাজিকে গুলিয়ে দিলেন যোগী আদিত্যনাথMamata attacks Modi : ‘১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে’ মোদিকে তীব্র ব্যঙ্গ মমতারShamik NRI Bengali : ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা পশ্চিমবঙ্গেরই’ মমতাকে কটাক্ষ শমীকের
  • Home /
  • History Revisited /
  • Bangladesh Currency Change : বাংলাদেশের নতুন নোটে থাকবে না শেখ মুজিবের ছবি, থাকবে হাসিনা উৎখাতের গ্রাফিতি

Bangladesh Currency Change : বাংলাদেশের নতুন নোটে থাকবে না শেখ মুজিবের ছবি, থাকবে হাসিনা উৎখাতের গ্রাফিতি

মফিজুল ইসলাম। কলকাতা সারাদিন। নতুন নোট ছাপাচ্ছে বাংলাদেশ সরকার। নতুন নোট আসার পর এখন চালু থাকা নোটগুলি তুলে নেওয়া হবে। কারণ বেশিরভাগ নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনও কোনও নোটের দু পিঠেই রয়েছে বঙ্গবন্ধুর ছবি। নতুন নোটে শেখ মুজিবুরের....

Bangladesh Currency Change : বাংলাদেশের নতুন নোটে থাকবে না শেখ মুজিবের ছবি, থাকবে হাসিনা উৎখাতের গ্রাফিতি

  • Home /
  • History Revisited /
  • Bangladesh Currency Change : বাংলাদেশের নতুন নোটে থাকবে না শেখ মুজিবের ছবি, থাকবে হাসিনা উৎখাতের গ্রাফিতি

মফিজুল ইসলাম। কলকাতা সারাদিন। নতুন নোট ছাপাচ্ছে বাংলাদেশ সরকার। নতুন নোট আসার পর এখন চালু থাকা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

মফিজুল ইসলাম। কলকাতা সারাদিন।

নতুন নোট ছাপাচ্ছে বাংলাদেশ সরকার। নতুন নোট আসার পর এখন চালু থাকা নোটগুলি তুলে নেওয়া হবে। কারণ বেশিরভাগ নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনও কোনও নোটের দু পিঠেই রয়েছে বঙ্গবন্ধুর ছবি।

নতুন নোটে শেখ মুজিবুরের ছবি থাকবে না। পরিবর্তে থাকবে ধর্মীয় উপাসনাস্থল এবং জুলাই-অগাস্ট মাসে সংগঠিত গণ অভ্যুত্থানের গ্রাফিতি। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নতুন নোট ছাপাতে অর্থ মন্ত্রককে সবুজ সংকেত দিয়েছে।

সরকারের একটি সূত্রের খবর, নতুন টাকা ছাপাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা খরচ হবে। সে দেশে টাঁকশাল থাকলেও টাকা ছাপানোর প্লেট বিদেশ থেকে করাতে হয়। টাকা ছাপানোর পেপার, কালিও বিদেশ থেকে আমদানি করতে হয়। বাজারে থাকা নোট যথেষ্ট ভাল অবস্থায় থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি মেনে সেগুলি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে শেখ মুজিবুরের ছবি থাকায়।

এখন ১, ২, ৫, ১০, ২০, ১০০, ২০০ এবং ১০০০ টাকার নোট আছে বাংলাদেশে। এক টাকার নোট বাদে সবগুলিতেই জাতির পিতা শেখ মুজিবুরের ছবি আছে। অবশ্য অন্তর্বর্তী সরকার তাঁর জাতির পিতা স্বীকৃতি কেড়ে নেওয়ার পক্ষপাতী। সব নোটই বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের খবর