ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • RG Kar victim family : “বিজেপির ভূমিকা খুব একটা ভাল লাগছে না’, বিচার চেয়ে ফেসবুকে আরজি করের নির্যাতিতার পরিবার

RG Kar victim family : “বিজেপির ভূমিকা খুব একটা ভাল লাগছে না’, বিচার চেয়ে ফেসবুকে আরজি করের নির্যাতিতার পরিবার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। নয় নয় কর চার মাস পেরোতে চলেছে। আর জি কর কাণ্ডে বিচার এখনও অধরা। সেই আবহে এবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন নির্যাতিতার মা-বাবা। মেয়ের জন্য বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুললেন তাঁরা। বৃহস্পতিবার ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন....

RG Kar victim family : “বিজেপির ভূমিকা খুব একটা ভাল লাগছে না’, বিচার চেয়ে ফেসবুকে আরজি করের নির্যাতিতার পরিবার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • RG Kar victim family : “বিজেপির ভূমিকা খুব একটা ভাল লাগছে না’, বিচার চেয়ে ফেসবুকে আরজি করের নির্যাতিতার পরিবার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। নয় নয় কর চার মাস পেরোতে চলেছে। আর জি কর কাণ্ডে বিচার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

নয় নয় কর চার মাস পেরোতে চলেছে। আর জি কর কাণ্ডে বিচার এখনও অধরা। সেই আবহে এবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন নির্যাতিতার মা-বাবা। মেয়ের জন্য বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুললেন তাঁরা। বৃহস্পতিবার ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন আর জি করের নির্যাতিতার মা-বাবা।

 

এবার বিজেপি-র ভূমিকায় প্রশ্ন তুললেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। বিজেপির ভূমিকা ভাল লাগছে না বলে মন্তব্য করলেন তাঁরা। কলকাতায় এলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দেখা করেননি তাঁদের সঙ্গে, তা তুলে ধরলেন। জানালেন, তাঁদের মেয়ে চলে গিয়েছে। এতে কারও কিছু যায় আসে না।

 

কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর নয় নয় করে চার মাস পেরোতে চলেছে। এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি আদালতে। সেই আবহে ফের সংবাদমাধ্যমে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। নির্যাতিতার বাবা বলেন, “সত্যি কথা বলতে কী, বিজেপি-র ভূমিকা খুব একটা ভাল লাগছে না। প্রথম দিন থেকে ওরা বিষয়টি নিয়ে কী ভাবছে জানি না।”

 

নির্যাতিতার বাবা আরও বলেন, “অমিত শাহ কলকাতায় এলেন। আমরা ইমেল করেছিলাম। উনি আমাদের সঙ্গে দেখা করলেন না। ঘটনাটি নিয়ে আজ পর্যন্ত কেউ মুখও খোলেননি। কেন জানি না। বিষয়টা পুরো তাঁদেরই। দেখা করে ভাল করে বলতে চাই। অমিত শাহের সঙ্গে দেখা করতে পারব মনে হয়েছিল। কিছু পাব না জানি। কিন্তু মনে তো প্রলেপ পড়ত? তাঁদের কিন্তু জবাব দিতে হয়েছে। কোনও আলোচনাই হচ্ছে না।”

 

নির্যাতিতার মা বলেন, “কেউ গুরুত্ব দিচ্ছেন না, কেউ না। ৮ তারিখে আমার মেয়েটা যে ডিউটিতে গেল, সে হারিয়ে গেল। আমাদেরই হারিয়ে গেল। কারও কিছু যায় আসে না।” আর জি কর কাণ্ডে বিচার চেয়ে কাল স্বাস্থ্যভবন অভিযান রয়েছে। সেখানে যোগ দেবেন নির্যাতিতার মা বাবা। কলকাতায় আসতে না পারলেও, সকলকে নিজ নিজ এলাকায় আন্দোলনে নামতে আর্জি জানিয়েছেন তাঁরা।

 

নির্যাতিতার বাবার কথায়, “আন্দোলন যে ঝিমিয়ে গিয়েছে, সরকার পুরনো ফর্মে ফিরে গিয়েছে। অভীক-বিরূপাক্ষকে আবার কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। আন্দোলন থিতিয়ে গিয়েছে বলেই সরকার এই সাহস পাচ্ছে। এর বিরুদ্ধে আগামী কাল যে বিক্ষোভ-মিছিল হবে, আমরা যোগ দেব। স্বাস্থ্যভবন পর্যন্ত অভিযানে যাব। আমাদেরও আন্দোলন করতে হবে, বুঝে গিয়েছি। আন্দোলন না করলে বিচার পাব না আমরা।”

আর জি কর মামলা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখাও করেন নির্যাতিতার মা-বাবা। কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে শুধুই হতাশা তাঁদের চোখেমুখে।

আজকের খবর