u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • ক্রাইম /
  • Howrah Sand Mafia : শ্যামপুরে নদী থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে গ্রেপ্তার ৪

Howrah Sand Mafia : শ্যামপুরে নদী থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে গ্রেপ্তার ৪

নদী থেকে সাদা বালি তুলে মজুদ করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করল শ্যামপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে শ্যামপুর থানার শশাটি ধানকাটা খালের কাছে। ঘটনায় ১ হাজার ২৭৫ সিএফটি সাদা বালি উদ্ধার করার পাশাপাশি একটা বালি বহনকারী ট্রলার ও....

Howrah Sand Mafia : শ্যামপুরে নদী থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে গ্রেপ্তার ৪

  • Home /
  • ক্রাইম /
  • Howrah Sand Mafia : শ্যামপুরে নদী থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে গ্রেপ্তার ৪

নদী থেকে সাদা বালি তুলে মজুদ করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করল শ্যামপুর থানার পুলিশ। ঘটনাটি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নদী থেকে সাদা বালি তুলে মজুদ করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করল শ্যামপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে শ্যামপুর থানার শশাটি ধানকাটা খালের কাছে।

ঘটনায় ১ হাজার ২৭৫ সিএফটি সাদা বালি উদ্ধার করার পাশাপাশি একটা বালি বহনকারী ট্রলার ও একটি টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই রূপনারায়ন থেকে অবৈধভাবে বালি তুলে স্থানীয় একটি ইঁট ভাঁটায় সেই বালি সরবরাহের অভিযোগ আসছিল।

সেইরকম সোমবার বিকালে শ্যামপুর থানার পুলিশ শশাটি গ্রাম পঞ্চায়েতের ধানকাটা খালের কাছে অভিযান চালালে বালি সহ একটি ট্রলার এবং একটি টোটো আটক করে ও প্রচুর পরিমানে সাদা বালি বাজেয়াপ্ত করে। পরে অবৈধভাবে বালি তোলা ও সরবরাহের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে ।

হাওড়া গ্রামীন জেলা পুলিশের এক কর্তা জানান অভিযুক্তরা নদী থেকে সাদা বালি তুলে এক জায়গায় জড়ো করে সেখানে থেকে ইঁট ভাঁটায় সরবরাহ করছিল। পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে জিনিসত্র বাজেয়াপ্ত করে এবং ৪ জনকে গ্রেপ্তার করে।

আজকের খবর