ব্রেকিং
Latest Posts
Suvendu : ‘আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানায় কাজ ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে’ সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি তুলে দিয়ে আহ্বান শুভেন্দুরBJP protest Rally : দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে ‘আরশোলা মারার ওষুধ’ কলকাতার দুই প্রান্তে মিছিল বিজেপি নেতা-কর্মী-সমর্থকদেরCockroach in kolkata : আন্দোলনের নামে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক হেনস্থায় গ্রেফতার বেড়ে ১৬, ৫ অভিযুক্তকে খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশেরCristiano Ronaldo : গলফ কোর্সে জর্জিনার ‘পিঙ্ক ম্যাজিক’! রোনাল্ডোর সঙ্গে পারিবারিক মুহূর্ত, ভাইরাল হল বিলাসবহুল লাইফস্টাইলের নতুন ঝলক‘কলম থামবে না’ সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ধর্মতলায় ঐক্যের গর্জন, রাজপথে নামলেন সংবাদকর্মীরা
  • Home /
  • ভারত /
  • Kanyashree Moner Kotha Box : ডেবরায় ৮৫ স্কুলে কন্যাশ্রীদের “মনের কথার বক্স” চালু

Kanyashree Moner Kotha Box : ডেবরায় ৮৫ স্কুলে কন্যাশ্রীদের “মনের কথার বক্স” চালু

স্কুল পড়ুয়াদের মন চঞ্চল।কেউ বা শান্ত,কেউ বা দুস্টু,কেউ বা বুদ্ধিমান, কেউ বা অলস।সব মিলিয়েই পঞ্চম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত স্কুবল পড়ুয়াদের জীবন ঝলমলে।তবে তার মধ্যেও কিছু কিছু সমস্যা লেগেই থাকে মেয়েদের। তাদের সঙ্গে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেখানে....

Kanyashree Moner Kotha Box : ডেবরায় ৮৫ স্কুলে কন্যাশ্রীদের “মনের কথার বক্স” চালু

  • Home /
  • ভারত /
  • Kanyashree Moner Kotha Box : ডেবরায় ৮৫ স্কুলে কন্যাশ্রীদের “মনের কথার বক্স” চালু

স্কুল পড়ুয়াদের মন চঞ্চল।কেউ বা শান্ত,কেউ বা দুস্টু,কেউ বা বুদ্ধিমান, কেউ বা অলস।সব মিলিয়েই পঞ্চম শ্রেনী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

স্কুল পড়ুয়াদের মন চঞ্চল।কেউ বা শান্ত,কেউ বা দুস্টু,কেউ বা বুদ্ধিমান, কেউ বা অলস।সব মিলিয়েই পঞ্চম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত স্কুবল পড়ুয়াদের জীবন ঝলমলে।তবে তার মধ্যেও কিছু কিছু সমস্যা লেগেই থাকে মেয়েদের। তাদের সঙ্গে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেখানে তারা মুখ খুলতে পারে না। কারো জোর করে বিয়ে, কেউ হয়ে যায় অপহরন,কেউ আবার মানসিক চাপে আত্মহত্যাও করে নেয়।

এছাড়াও অনেকের মনে অনেক কিছু বলার থাকে যা তারা প্রকাশ্যে কাউকে বলতে পারে না। তাই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক প্রশাষনের উদ্যোগে ডেবরা ব্লকের অন্তগর্ত ৮৫ টি স্কুলকে “মনের কথা”নামক একটি প্রকল্প চালু করে চাবি তালা সহ একটি ড্রপ বক্স দেওয়া হোলো।যেই বক্স স্কুলের একটি প্রকাশ্য জায়গায় রাখা হবে।সারাদিনে পড়ুয়ারা তাদের মনের কথা লিখিত আকারে ওই ড্রপ বক্সে জমা করবে।

প্রতিদিন সেই বক্স খোলা হবে। শিক্ষক-শিক্ষিকা যদি সেই সমস্যার সমাধান করতে না পারে তাহলে তা ব্লক থেকে দেখা হবে।শুক্রবার দুপুরে ডেবরা ব্লক অফিসের তৃতীয় তলায় এর আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী।সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস, সহ ব্লকের অনান্য কর্মাধ্যক্ষ ও আধিকারিক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

 

ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী জানান আমরা একটি ছোট্ট অনুস্টানের মধ্য দিয়ে এটার শুরু করলাম।দেখা যায় কতটা সফল হই আমরা। এক স্কুলের শিক্ষিকা জানান ব্লকের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরাও চেষ্টা করবো বাচ্চাদের গোপন সমস্যা গুলি যেগুলো তারা এই ড্রপ বক্সে দেবে সেগুলি সমাধান করার।যদি না পারি তাহলে তা আমরা ব্লক অফিসে জানাবো।

আজকের খবর