u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • History Revisited /
  • Passport Scam Arrest : কলকাতা পুলিশের হাতে চাঁদপাড়া থেকে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ

Passport Scam Arrest : কলকাতা পুলিশের হাতে চাঁদপাড়া থেকে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ

সুমন তরফদার। কলকাতা সারাদিন। জাল পাসপোর্ট মামলার তদন্তে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চক্রের কিংপিন মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। শনিবার মাঝরাতে সেই বাড়ি থেকেই পাসপোর্ট জালিয়াতি....

Passport Scam Arrest : কলকাতা পুলিশের হাতে চাঁদপাড়া থেকে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ

  • Home /
  • History Revisited /
  • Passport Scam Arrest : কলকাতা পুলিশের হাতে চাঁদপাড়া থেকে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ

সুমন তরফদার। কলকাতা সারাদিন। জাল পাসপোর্ট মামলার তদন্তে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চক্রের কিংপিন মনোজ গুপ্ত।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

জাল পাসপোর্ট মামলার তদন্তে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চক্রের কিংপিন মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি।
শনিবার মাঝরাতে সেই বাড়ি থেকেই পাসপোর্ট জালিয়াতি চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করে পুলিশ।

লক্ষ লক্ষ টাকার ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। এই সন্দেহ থেকেই তদন্তে নামে কলকাতা পুলিশ। শহর ও শহরতলির একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা।

মাস দুয়েক আগেই ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই গতকাল মাঝরাতে মনোজকে গ্রেফতার করে পুলিশ। মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শীলপাড়া এলাকায়।

ভুয়ো পাসপোর্ট কাণ্ডের তদন্তে আগেই তাঁর নাম উঠে এসেছিল। তবে তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে তাঁকে পাকড়াও করা হল। গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাঁকে।

মাস দু’য়েক আগে ভবানীপুর থানায়(Bhownipur P.S.) একটি পাসপোর্ট(Passport) জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ।মনোজের বাড়ি ঠাকুরপুকুর থানার শীলপাড়া এলাকায়। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্তে উঠে আসে তাঁর নাম। তবে তাঁর নাগাল পাচ্ছিল না পুলিশ। মনোজের সন্ধানে বিভিন্ন জায়গায় হানাও দেন তদন্তকারীরা। অবশেষে তাঁকে পাকড়াও করেন তাঁরা। গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির যে চক্র মাথাচাড়া দিয়েছে, তার অন্যতম মাথা এই মনোজ। রবিবারই তাঁকে আদালতে পেশ করা হয়। মনোজকে হেফাজতে নিয়ে পুলিশ এই চক্রের বাকিদের নাগাল পেতে মরিয়া।

আজকের খবর