ব্রেকিং
Latest Posts
‘পুরুষদের ভুয়ো অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা!’ ১৩ পাতার অন্নপূর্ণা ফর্মের কারণ ব্যাখ্যা শুভেন্দুর, অভিষেকদের ঘিরে সই জালিয়াতি বিতর্কেও বিস্ফোরক দাবিSuvendu Ministers : শুভেন্দু সরকারের ‘টিম বেঙ্গল’ প্রস্তুত! পূর্ণমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী, সামনে এল সম্পূর্ণ তালিকাMamata Banerjee : ‘প্রথম ফোন পুলিশ, দ্বিতীয় ফোন বিজেপি!’ বিস্ফোরক অভিযোগ মমতার, ‘তৃণমূল ভাঙতে চলছে ভয়-রাজনীতি’Suvendu DA meeting : আজ রাজভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণের পর নবান্নে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিকে নিয়ে ডিএ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকলকাতার ট্রাম কি ফিরবে পুরনো ছন্দে? নতুন সরকারের কাছে জোরালো দাবি, রাস্তায় ফের ট্রামের ঘণ্টা শোনার অপেক্ষায় শহর
  • Home /
  • History Revisited /
  • Operation Devil Hunt : রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

Operation Devil Hunt : রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এর পর সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি মোড় ও....

Operation Devil Hunt : রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

  • Home /
  • History Revisited /
  • Operation Devil Hunt : রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। রাজশাহীতে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

রাজশাহীতে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।
এর পর সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি মোড় ও তালাইমারী মোড় হয়ে

মহানগরীতে টহল দেয় যৌথ বাহিনী। তবে দিনে টহল না দিলেও রাতে চেক পোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

তিনি বলেন, সারা দেশে শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সহিত এ অভিযানে অংশগ্রহণ পূর্বক কার্যক্রম পরিচালনা করছে।

সাবিনা ইয়াসমিন জানান, সিএনপি মোড় থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অপারেশনাল কার্যক্রম শুরু হয়ে মহানগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট পরিচালিত হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরু ঘোষনা দেওয়া হয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, সিএনপি মোড় থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অপারেশনাল কার্যক্রম শুরু হয়ে মহানগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট পরিচালিত হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আজকের খবর