ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Partha Chatterjee Bail : শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, তবে পুজোর আগে জেল মুক্তি প্রায় অসম্ভব

Partha Chatterjee Bail : শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, তবে পুজোর আগে জেল মুক্তি প্রায় অসম্ভব

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। শর্তসাপেক্ষে জামিন পেয়ে গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় পার্থকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এই আবহে সব মামলাতেই জামিন পেয়েছেন পার্থ। তবে পুজোর আগে জেল থেকে ছাড়া....

Partha Chatterjee Bail : শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, তবে পুজোর আগে জেল মুক্তি প্রায় অসম্ভব

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Partha Chatterjee Bail : শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, তবে পুজোর আগে জেল মুক্তি প্রায় অসম্ভব

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। শর্তসাপেক্ষে জামিন পেয়ে গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ প্রাথমিকে শিক্ষক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বিতস্তা সেন। কলকাতা সারাদিন।

শর্তসাপেক্ষে জামিন পেয়ে গেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিবিআইয়ের মামলায় পার্থকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এই আবহে সব মামলাতেই জামিন পেয়েছেন পার্থ। তবে পুজোর আগে জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। জামিন পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না পার্থ। এছাড়া মুক্তি পাওয়ার পরে সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতা করতে হবে। এদিকে পার্থ চট্টোপাধ্যায় মোবাইল নম্বর বদল করতে পারবেন না। আপাতত বিধায়ক হিসেবেও কাজ করতে পারবেন না। কোনও পাবলিক অফিসে দায়িত্ব নিতে পারবেন না।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ডিসেম্বরে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। সেই মামলাতেই শুক্রবার গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হল। দীর্ঘ শুনানি শেষে গত ১৫ সেপ্টেম্বর বিচারপতি রায় সংরক্ষণ করেছিলেন। শুক্রবার সকাল সাড়ে দশটায় আদালতে সেই রায় ঘোষণা হল। এর আগে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, একাধিক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়েছেন। তাই তাঁর মক্কেলকে আর আটকে রাখার যুক্তি নেই। যদিও সিবিআইয়ের দাবি ছিল, পার্থই নিয়োগ দুর্নীতির অন্যতম প্রধান চরিত্র। তিনি বাইরে এলে তদন্তে প্রভাব ফেলতে পারেন। ২০২২ সালের জুলাইতে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা ও বিপুল সোনাদানা উদ্ধার হয়। এরপরই গ্রেফতার হন পার্থ ও অর্পিতা দু’জনেই। পরে সিবিআইও নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে। গত অগাস্টে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও, একাধিক কেস ঝুলে থাকায় তিনি জেল থেকে বেরতে পারেননি।
গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যে মামলাগুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন এখনও হয়নি, চার সপ্তাহের মধ্যে সেগুলিতে চার্জ গঠন করতে হবে। তারপর ২ মাসের মধ্যে সাক্ষীদের বয়ান শেষ করতে হবে। চার্জ গঠন হলেও সাক্ষীদের বয়ান শেষ না হওয়া পর্যন্ত জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তবে একমাসের মধ্যে তাঁর জেলমুক্তির সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থর। মাসখানেকের মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারেন।

আজকের খবর