ব্রেকিং
Latest Posts
Bike Banned : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকেই বাংলায় নিষিদ্ধ বাইক, রাস্তায় নামবে না Rapido, Uber-সহ কোন অ্যাপ বাইকMamata Bhabanipur : “যতই ধমকাক, চমকাক আপনারা একজোট হয়ে ভোট দেবেন” নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে ডোর টু ডোর প্রচারে মমতাYogi on Vivekananda : “স্বামী বিবেকানন্দ বলেছিলেন ‘তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’ স্বামী বিবেকানন্দ আর নেতাজিকে গুলিয়ে দিলেন যোগী আদিত্যনাথMamata attacks Modi : ‘১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে’ মোদিকে তীব্র ব্যঙ্গ মমতারShamik NRI Bengali : ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে আমরা বাইরে থেকে ভোটার আনছি, কিন্তু সেই ভোটাররা পশ্চিমবঙ্গেরই’ মমতাকে কটাক্ষ শমীকের
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu loses Khejuri Cooperative : শুভেন্দুর উপর আস্থা হারাচ্ছে নন্দীগ্রাম, খেজুরিতে তৃনমূলের কাছে গোহারান হারলো বিজেপি

Suvendu loses Khejuri Cooperative : শুভেন্দুর উপর আস্থা হারাচ্ছে নন্দীগ্রাম, খেজুরিতে তৃনমূলের কাছে গোহারান হারলো বিজেপি

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর উপরে আস্থা হারাচ্ছে নন্দীগ্রাম। আর শুভেন্দুর উপরে আস্থা হারানোর ফলে পূর্ব মেদিনীপুরের বিজেপির পায়ের তলা থেকে সরে যাচ্ছে মাটি। খেজুরি এক ব্লকের বীর বন্দর অঞ্চলের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নিরঙ্কুশ ভাবে জয়....

Suvendu loses Khejuri Cooperative : শুভেন্দুর উপর আস্থা হারাচ্ছে নন্দীগ্রাম, খেজুরিতে তৃনমূলের কাছে গোহারান হারলো বিজেপি

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu loses Khejuri Cooperative : শুভেন্দুর উপর আস্থা হারাচ্ছে নন্দীগ্রাম, খেজুরিতে তৃনমূলের কাছে গোহারান হারলো বিজেপি

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর উপরে আস্থা হারাচ্ছে নন্দীগ্রাম। আর শুভেন্দুর উপরে আস্থা হারানোর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। নন্দীগ্রাম।

শুভেন্দু অধিকারীর উপরে আস্থা হারাচ্ছে নন্দীগ্রাম। আর শুভেন্দুর উপরে আস্থা হারানোর ফলে পূর্ব মেদিনীপুরের বিজেপির পায়ের তলা থেকে সরে যাচ্ছে মাটি।

খেজুরি এক ব্লকের বীর বন্দর অঞ্চলের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নিরঙ্কুশ ভাবে জয় লাভ করল তৃণমূল কংগ্রেস।

টানটান উত্তেজনার মধ্যে বীরবন্দর অঞ্চলের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এ ১২টি আসনের সবকটিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা।

এই সমবায় ভোট নিয়ে উত্তেজনা ছিল। তাই বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ভোট গণনার শেষে দেখা যায় তৃণমূল কংগ্রেস মনোনীত বারো জন প্রার্থী জয় লাভ করেছে।

জয়ী প্রার্থীরা হলেন অসীম কুমার দাস, নিত্যরঞ্জন করণ, সুকুমার মন্ডল, অসীম কুমার মন্ডল, জয়দেব দাস, শংকরী বেরা, ফরিদ আলী খান, বাদল বিহারী পাল, মন্টু কুমার শীট, শক্তিপদ দাস ও সমরেশ ধান্দা।

প্রার্থীরা বিজয়ী হওয়ায় সমবায় অভিনন্দন জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমান কুমার নায়ক, খেজুরি ১ ব্লক সমবায় সেলের সভাপতি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মমরেজ আলী, অঞ্চল সভাপতি নওশেদ আলী, খেজুরি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক সহ-সভাপতি জালাল উদ্দিন খান।

আজকের খবর