ব্রেকিং
Latest Posts
Abhishek Banerjee attacks Amit Shah : ‘পরিবর্তন যাত্রার ভিড়ের চেয়ে জেসিবি দিয়ে মাটি কাটাও বেশি লোক দেখবে’ অমিত শাহকে কটাক্ষ অভিষেকেরMamata on women’s day : ‘আমার লক্ষ্মী দেশ জয় করে, সবারে বলে – জাগুন’ আন্তর্জাতিক নারী দিবসে বাংলার নারী শক্তির জয়গান এবং মেয়েদের উন্নয়নে সরকারের কর্মকাণ্ডের খতিয়ান মমতারMamata Banerjee opposes Bengal division: “বাংলা-বিহার ভাগ করে কেন্দ্রশাসিত করার চক্রান্ত রুখে দেব” ধর্মতলার ধর্না মঞ্চ থেকে কেন্দ্রকে কড়া বার্তা মমতারPrateek ur calls Mamata Tigress : ‘জব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি’ মমতার ধরনা মঞ্চে মমতাকে বাঘিনী সম্বোধন প্রতীক উরেরPresident on Mamata : ‘হয়তো আমার উপর রাগ করেছেন মমতা’ বাংলায় এসে দাবি রাষ্ট্রপতির, ‘রাষ্ট্রপতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ভুল বোঝানো হয়েছে’ পাল্টা তৃণমূল
  • Home /
  • গ্যাজেট /
  • New QR PAN Card Online : পুরনো প্যান কার্ড চলছে না? মাত্র ৫০ টাকায় পান নতুন প্যান কার্ড ! জানুন কীভাবে পাবেন

New QR PAN Card Online : পুরনো প্যান কার্ড চলছে না? মাত্র ৫০ টাকায় পান নতুন প্যান কার্ড ! জানুন কীভাবে পাবেন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। যদি পুরনো প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নতুন সুরক্ষিত ও আপডেটেড প্যান কার্ড চান, তাহলে এখন বাড়িতে বসেই মাত্র ৫০ টাকার বিনিময়ে আধুনিক কিউআর কোডযুক্ত প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। কেন্দ্র সরকার....

New QR PAN Card Online : পুরনো প্যান কার্ড চলছে না? মাত্র ৫০ টাকায় পান নতুন প্যান কার্ড ! জানুন কীভাবে পাবেন

  • Home /
  • গ্যাজেট /
  • New QR PAN Card Online : পুরনো প্যান কার্ড চলছে না? মাত্র ৫০ টাকায় পান নতুন প্যান কার্ড ! জানুন কীভাবে পাবেন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। যদি পুরনো প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নতুন সুরক্ষিত ও আপডেটেড....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

যদি পুরনো প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নতুন সুরক্ষিত ও আপডেটেড প্যান কার্ড চান, তাহলে এখন বাড়িতে বসেই মাত্র ৫০ টাকার বিনিময়ে আধুনিক কিউআর কোডযুক্ত প্যান কার্ড বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। কেন্দ্র সরকার প্যান ২.০ প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে আপনি আপনার পুরনো প্যান কার্ড পরিবর্তন করে নতুন কিউআর কোডযুক্ত প্যান কার্ড পাবেন।

এই প্যান কার্ড আরো সুরক্ষিত, আধুনিক এবং তথ্য যাচাইয়ের জন্য সুবিধাজনক। চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নিই কীভাবে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করবেন এবং এই প্যান কার্ডের আওতায় কি কি সুবিধা পাবেন।

নতুন কিউআর কোডযুক্ত প্যান কার্ড কেন প্রয়োজন?

বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের সংখ্যা ক্রমশই বাড়ছে। আর একারণেই প্যান কার্ডের নিরাপত্তাও বাড়ছে। নতুন প্যান কার্ড ২.০-এর বৈশিষ্ট্য হল এটি কিউআর কোডযুক্ত, যা দ্রুত তথ্য যাচাই করতে সাহায্য করে থাকে। এতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন- নাম, জন্ম তারিখ, পিতার নাম ইত্যাদি এনক্রিপ্টেড অবস্থায় সুরক্ষিত করা থাকে।

এছাড়া যদি আপনার পুরনো প্যান কার্ড হারিয়ে যেয়ে থাকে বা ক্ষতিগ্রস্ত হয় অথবা তথ্য সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে এই নতুন প্যান কার্ডের জন্যে আবেদন করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

কোথায় এবং কীভাবে আবেদন করবেন?

কেন্দ্র সরকার নতুন প্যান কার্ডের জন্য দুটি পোর্টাল চালু করেছে। সেগুলি হল-

Protean (NSDL) – (পূর্বে NSDL e-Governance নামে পরিচিত)
UTI Infrastructure Technology and Services Limited (UTIITSL)

আপনার পুরনো প্যান কার্ডের পিছনে দেখে নিন কোন সংস্থার মাধ্যমে কার্ডটি ইস্যু করা। এরপর সেই অনুযায়ী যেকোনো একটি পোর্টালে আবেদন করুন।

NSDL থেকে কীভাবে আবেদন করবেন?

NSDL থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

প্রথমে https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html ওয়েবসাইটে যান।
এরপর আপনার প্রয়োজনীয় তথ্য যেমন- প্যান নাম্বার, আধার নাম্বার, জন্মতারিখ ইত্যাদি লিখুন। তারপর নির্দিষ্ট টিক বক্স চেক করে ‘Submit’ অপশনে ক্লিক করুন।
এরপর নতুন পেজে গিয়ে আপনার আপডেট করা তথ্য যাচাই করুন।
এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে। আপনি চাইলে মোবাইল বা ইমেইল-এর মাধ্যমে OTP পেতে পারেন।
এরপর ৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।
এরপর ‘Submit’-এ ক্লিক করুন।

ফিজ পেমেন্ট করার পর Acknowledgment Receipt পাবেন। এরপর ২৪ ঘণ্টার মধ্যে আপনি NSDL-এর ওয়েবসাইট থেকে ই-প্যান ডাউনলোড করতে পারবেন। ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ফিজিক্যাল ঠিকানায় প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

আজকের খবর