ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Adhir on Murshidabad : “ধুলিয়ান, সামশেরগঞ্জের ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে, তার থেকে অনেক গভীর” মুর্শিদাবাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অধীর চৌধুরীর

Adhir on Murshidabad : “ধুলিয়ান, সামশেরগঞ্জের ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে, তার থেকে অনেক গভীর” মুর্শিদাবাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অধীর চৌধুরীর

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন। আপনি স্পট ভিজিট করুন। আপনি তো ঘুরতে ভালবাসেন। পদ্মার ধারে বসে কবিতা লিখবেন।” এভাবেই আজ মুর্শিদাবাদ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজ হাসপাতালে গিয়ে....

Adhir on Murshidabad : “ধুলিয়ান, সামশেরগঞ্জের ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে, তার থেকে অনেক গভীর” মুর্শিদাবাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অধীর চৌধুরীর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Adhir on Murshidabad : “ধুলিয়ান, সামশেরগঞ্জের ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে, তার থেকে অনেক গভীর” মুর্শিদাবাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অধীর চৌধুরীর

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন। আপনি স্পট ভিজিট করুন। আপনি তো ঘুরতে ভালবাসেন।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন। আপনি স্পট ভিজিট করুন। আপনি তো ঘুরতে ভালবাসেন। পদ্মার ধারে বসে কবিতা লিখবেন।” এভাবেই আজ মুর্শিদাবাদ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

আজ হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন অধীর রঞ্জন চৌধুরী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, “ধুলিয়ান, সামশেরগঞ্জের ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে, তার থেকে অনেক গভীর। অনেক মানুষ সেখানে আহত হয়েছেন। তার তথ্য দিচ্ছে না প্রশাসন, সরকার। আমি আজ হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে। সেখানে সামশেরগঞ্জের ঘটনায় গুলি খাওয়া তিনজনকে দেখলাম। একজনের ১১ থেকে ১২ বছর বয়স। বাচ্চা ছেলে। তার ডানদিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি। তাকে দেখা যাচ্ছে না। সে বসতে পারছে না, শুতে পারছে না, দাঁড়াতে পারছে না। শুধু কাঁদছে। আর দুজনের মধ্যে একজনের গুলি বের হয়েছে। আর একজনের হয়নি। ডাক্তাররা বলছেন, গুলি বের হতে সময় লাগবে। অল্প বয়সি ছেলে। তার মধ্যে একটা ছেলে আবার বলছে আমি মায়ের ওষুধ আনতে গিয়েছিলাম দোকানে।”

 

এই ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, “দেশজুড়ে আজ মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে। আখেরে তা নয়। সেইজন্য বলছি, বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন। আপনি স্পট ভিজিট করুন। আপনি তো ঘুরতে ভালবাসেন। পদ্মার ধারে বসে কবিতা লিখবেন। আপনার প্রতিনিধি মণ্ডল হাথরাস যায়, মণিপুর যায়…কেন জঙ্গিপুরে আসতে লজ্জা লাগছে ? না আসতে পারছে না? না গাড়িভাড়া নেই ? কোনটা ? আপনার কাছে এখন প্রাথমিকতা হয়ে গেল কালীমন্দির, শিবমন্দির, কোথায় আকাশে হাঁটার পথ আপনার কাছে প্রাথমিকতা পেল। এখানকার মানুষের দুরবস্থা আপনার কাছে প্রাথমিকতা পেল না ! কেন ?”

 

পাল্টা জবাব দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সময় হলে নিশ্চয়ই আসবেন। মুখ্যমন্ত্রী বন্যা কবলিত বা আক্রান্ত পরিবারের পাশে থাকেন। এর আগে আপনারা দেখেছেন, জঙ্গিপুরে কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে…কাশ্মীরে সম্ভবত…আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর তখন সাগরদিঘিতে মোড়গ্রামে হেলিকপ্টার দিয়ে ববি হাকিমকে পাঠিয়েছিলেন এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পুরো তাঁদের পরিবারের পাশে ছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, উনি আসুন বা না আসুন …কিন্তু উনি যাতে এই যে তিনজন ব্যক্তি মারা গিয়েছেন …এঁদের যাতে আর্থিকভাবে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেন, এটা মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের পরিবারের জন্য আবেদন করছি।”

অন্যদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী চাকরিহারা শিক্ষকদের মধ্যে ৬০ জন শিক্ষক সোমবার বাসে চেপে দিল্লির উদ্দেশে রওনা দেন, বুধবার থেকে তাঁদের যন্তর মন্তরে ধর্নায় বসার কথা রয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শিক্ষকদের সমর্থন করে বলেন, “২৬,০০০ শিক্ষক তাঁদের চাকরি হারিয়েছেন, তাঁরা সরকারের কাছে আবেদন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, সরকার তাঁদের সমস্যা সমাধানে আগ্রহী নয়। এখন তাঁরা দিল্লিতে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন। আমরা তাদের সমর্থন করছি এবং সব ধরণের সাহায্য প্রদান করব, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সকলকেই তাঁদের সমর্থন করা উচিত।”

আজকের খবর