ব্রেকিং
Latest Posts
Amit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতামেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীরRitabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায়
  • Home /
  • লাইফ স্টাইল /
  • Rose Day : ভ্যালেন্টাইনস ডে সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে, তাই গোলাপের দামও চড়ছে বাজারে

Rose Day : ভ্যালেন্টাইনস ডে সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে, তাই গোলাপের দামও চড়ছে বাজারে

কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান লাল গোলাপ পছন্দ করতেন , তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর। তাই বেগমকে খুশি রাখতে প্রতিদিন এক টন তাজা গোলাপ নুরজাহান কে পাঠাতেন জাহাঙ্গীর। তবে এখন সেসব অতীত, বর্তমান বাঙ্গালীদের এই লাল গোলাপ সারা....

Rose Day : ভ্যালেন্টাইনস ডে সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে, তাই গোলাপের দামও চড়ছে বাজারে

  • Home /
  • লাইফ স্টাইল /
  • Rose Day : ভ্যালেন্টাইনস ডে সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে, তাই গোলাপের দামও চড়ছে বাজারে

কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান লাল গোলাপ পছন্দ করতেন , তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান লাল গোলাপ পছন্দ করতেন , তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর। তাই বেগমকে খুশি রাখতে প্রতিদিন এক টন তাজা গোলাপ নুরজাহান কে পাঠাতেন জাহাঙ্গীর।

তবে এখন সেসব অতীত, বর্তমান বাঙ্গালীদের এই লাল গোলাপ সারা দেয় সরস্বতী পুজোর থেকেই। তবে ভ্যালেন্টাইনস ডে সপ্তাহ শুরু হয় রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে। কয়েকদিন আগেও সেরকম ভাবে দাম পাচ্ছিলেন না গোলাপ চাষীদের থেকে শুরু করে গোলাপ ফুল ব্যবসায়ীরা।

নদীয়ার ধানতলা থানা এলাকা সহ পার্শ্ববর্তী গ্রামে চাষ হয় লাল গোলাপের। তবে এই গোলাপ শুধু লোকাল বাজার বা কলকাতায় নয় সুদূর এই গোলাপ পাড়ি দেয় নেপাল ভুটান সহ দিল্লী, বিহার, উড়িষ্যা, শিলিগুড়ি, আসাম। রানাঘাট, ধানতলা ও নৌকারি বাজার থেকে ফুল বরফ দিয়ে ভালো করে প্যাকিং করে পাড়ি দেয় সে সব জায়গায়।

ফুল ব্যবসায়ী জগবন্ধু সরকার বলেন দুই দিন আগেও গোলাপের দাম কম ছিল ,হঠাৎ করে আজ গোলাপের দাম ডবল হয়ে গিয়েছে। গোলাপ চাষিদের গলাতেও একই সুর। তারাও জানাচ্ছেন যে এবছর গোলাপ ফুলে সেভাবে লাভ না হলেও বর্তমানে এই রোজ ডে উপলক্ষে গোলাপের দাম বেড়েছে।

আজকের খবর