u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • BJP leader joins TMC : পএ বিজেপিতে বড় ধ্বস, তৃণমূলে যোগ দিলেন প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল

BJP leader joins TMC : পএ বিজেপিতে বড় ধ্বস, তৃণমূলে যোগ দিলেন প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই ধ্বস নামল পূর্ব মেদিনীপুরের বিজেপিতে।‌ তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল। দীর্ঘদিন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাগচা....

BJP leader joins TMC : পএ বিজেপিতে বড় ধ্বস, তৃণমূলে যোগ দিলেন প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • BJP leader joins TMC : পএ বিজেপিতে বড় ধ্বস, তৃণমূলে যোগ দিলেন প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই ধ্বস নামল পূর্ব মেদিনীপুরের বিজেপিতে।‌ তৃণমূল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই ধ্বস নামল পূর্ব মেদিনীপুরের বিজেপিতে।‌ তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রভাবশালী বিজেপি নেতা চন্দন মণ্ডল। দীর্ঘদিন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাগচা অঞ্চলের এই নেতার দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চন্দন মণ্ডল এই পদক্ষেপকে নৈতিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি শাসক দলে যোগ দিয়েছেন বলে জানান। নিজের দলবদলের জন্য তিনি দায়ী করেছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডাকে। পাশাপাশি, আদি বিজেপি নেতাদের ক্রমশ কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ময়না এলাকার অর্থনীতি নির্ভর করে মাছ চাষের উপর। সেই মাছ চাষের উন্নয়নের জন্য বিজেপি বা স্থানীয় প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক অশোক কোনও পদক্ষেপ করতে পারেননি বলেই অভিযোগ করেছেন চন্দন। তাই উন্নয়নে শামিল হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলেও জানিয়েছেন। জেলা রাজনীতির অন্দরে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার ঘোর বিরোধী হিসেবেই চন্দন পরিচিত। জেলার রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলেই শোনা যায়, ২০২১ সালে বিজেপির প্রার্থী হিসেবে জোরালো ভাবে উঠে এসেছিল চন্দনের নাম। কিন্তু শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি। দল টিকিট দিয়েছিল ক্রিকেটার অশোক দিন্দাকে। নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। এর পরে কেলেঘাইয়ের স্রোতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে ময়নায় রাজনৈতিক সমীকরণ।

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল বলেন, ‘ময়নায় তৃণমূলের প্রার্থী হওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর চন্দনের মতো মানুষকে অর্থ ও প্রার্থী হওয়ার লোভ দেখানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এই দুইয়ের লোভে তিনি দলবদল করেছেন। অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে ভারতীয় জনতা পার্টি করতে হয়। আমাদের দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের প্রাণ দিয়ে তা আমাদের শিখিয়ে গিয়েছেন। কে বা কারা প্রার্থী হওয়া আর অর্থের লোভে দলবদল করেছেন, তা নিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই। ময়নায় আবার বিজেপি প্রার্থী জয়ী হবে। যে কোনও নেতা তৃণমূলে যোগদান করলেও তা হবে।’

 

আজকের খবর