u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Student Mobile Suicide : মোবাইল ফোন নিয়ে মায়ের বকুনি, অভিমানে গলায় দড়ির ফাঁস লাগিয়ে দশম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

Student Mobile Suicide : মোবাইল ফোন নিয়ে মায়ের বকুনি, অভিমানে গলায় দড়ির ফাঁস লাগিয়ে দশম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত শালবনি গ্রাম পঞ্চায়েতের বনমালীপুর উপরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের নাম রমেশ মাহাতো,তার বয়স প্রায় ১৫ বছর, সে শালবনি ব্লকের ভাঙ্গাবাঁধ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার সন্ধ্যায় তাকে....

Student Mobile Suicide : মোবাইল ফোন নিয়ে মায়ের বকুনি, অভিমানে গলায় দড়ির ফাঁস লাগিয়ে দশম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Student Mobile Suicide : মোবাইল ফোন নিয়ে মায়ের বকুনি, অভিমানে গলায় দড়ির ফাঁস লাগিয়ে দশম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত শালবনি গ্রাম পঞ্চায়েতের বনমালীপুর উপরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত শালবনি গ্রাম পঞ্চায়েতের বনমালীপুর উপরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের নাম রমেশ মাহাতো,তার বয়স প্রায় ১৫ বছর, সে শালবনি ব্লকের ভাঙ্গাবাঁধ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার সন্ধ্যায় তাকে তার মা মোবাইল ফোন নিয়ে একটু বকাবকি করে, সেই সঙ্গে তার কাছ থেকে মোবাইল ফোন ছাড়িয়ে নেয় এবং তাকে তার মা পড়াশোনা করতে বলে। সেই অভিমানে বাড়ির সবার অলক্ষে সে বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলে গিয়ে একটি গাছের ডালে গলায় দড়ির ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পায়,যার ফলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালবনি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ছাত্রের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

সেই সঙ্গে কি কারণে ওই ছাত্র গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য শালবনি থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। ওই ঘটনার খবর শুনে মৃত ছাত্রের বাড়িতে যায় শালবনির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি মৃত ছাত্রের বাবা মান্তু মাহাতো ও তার পরিবারের সকলকে সমবেদনা জানানএবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। মৃত ছাত্রের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। তবে ওই ঘটনার ফলে মৃত ছাত্রের পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়েন,সেই সঙ্গে গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

আজকের খবর