u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Sheikh Hasina: জুলাই বিপ্লবের জেরে শেখ হাসিনার কারাদণ্ড, জেল হেফাজতের নির্দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

Sheikh Hasina: জুলাই বিপ্লবের জেরে শেখ হাসিনার কারাদণ্ড, জেল হেফাজতের নির্দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

মোঃ সেলিম খান। কলকাতা সারাদিন। আদালত অবমাননার অভিযোগ উঠল শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে। আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশের (Bangladesh Former PM ) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে খবর প্রকাশ্যে আসতেই তা ঝড়ের....

Sheikh Hasina: জুলাই বিপ্লবের জেরে শেখ হাসিনার কারাদণ্ড, জেল হেফাজতের নির্দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Sheikh Hasina: জুলাই বিপ্লবের জেরে শেখ হাসিনার কারাদণ্ড, জেল হেফাজতের নির্দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

মোঃ সেলিম খান। কলকাতা সারাদিন। আদালত অবমাননার অভিযোগ উঠল শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে। আদালত অবমাননার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

মোঃ সেলিম খান। কলকাতা সারাদিন।

আদালত অবমাননার অভিযোগ উঠল শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে। আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশের (Bangladesh Former PM ) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে খবর প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয় বুধবার। বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকেও ২ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রীর (বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগের নেত্রী) বিরুদ্ধে কোনও সাজা ঘোণা করা হল। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

গত বছর প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়ার পর সোজা তিনি ভারতে উড়ে আসেন। সেই থেকে দিল্লির গোপণ ঠিকানাতেই রয়েছেন মুজিব-কন্য়া। শেখ হাসিনাকে ফেরতের জন্য বাংলাদেশ নানা সময়ে বিভিন্ন আবেদন করলেও ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ভারতে বসেই তিনি অডিয়ো কলের মাধ্যমে আওয়ামী লিগের নেতা, কর্মী এবং সমর্থকদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। যা নিয়ে বাংলাদেশের তরফে একাধিকবার উষ্মা প্রকাশ করা হয়েছে।

হাসিনার বিরুদ্ধে যে ফোনালাপের ভিত্তিতে মামলা হয়েছিল তাতে এক নারীকণ্ঠকে বলতে শোনা যায়, আমার নামে আড়াইশো খুনের মামলা হয়েছে। অর্থাৎ আমি আড়াইশো খুন করার পারমিশন পেয়ে গিয়েছি।

সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায় আওয়ামী লিগের নেতাকর্মীদের উপর যে পুলিশ এবং তদন্তকারীরা নিপীড়ন, নির্যাতন করছে তারা কেউ রেহাই পাবে না। ‘এক মাঘে শীত যায় না’ বলে ওই নারী কন্ঠকে নারী কন্ঠে বলতে শোনা যায়, বিএনপি-সহ যে বিরোধী দলগুলি আওয়ামী লিগের নেতাকর্মী, সমর্থকদের হত্যা, অপহরণ, মারধোর করছে, তাদের ঘরবাড়ি লুট করছে তারা কেউ ছাড় পাবে না। প্রত্যেককে একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের বেঞ্চের রায় ব্যাখ্যা করে চিফ প্রস্টিটিউটর তাজুল ইসলাম জানান, ওই কন্ঠস্বর শেখ হাসিনার। পরীক্ষায় জানা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এই হুমকি দিয়েছেন। ওই ফাইলটি এআই-এর মাধ্যমে তৈরি নয়।

তাজুল ইসলাম। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

বুধবার শুনানিতে হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সাবেক প্রধানমন্ত্রীকে নির্দোষ বলে দাবি করেন। বিচারপতি শুনানি শেষে কয়েক ঘণ্টার মধ্যেই রায় ঘোষণা করে দেন। তাতে সাবেক প্রধানমন্ত্রীকে ছ’মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। প্রসঙ্গত, শেখ হাসিনা ও আওয়ামী লিগ এই বিচারকে প্রহসন আখ্যা দিয়ে তা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

আজকের খবর