ব্রেকিং
Latest Posts
Roopa Ganguly: কোটি কোটি টাকার সম্পত্তি, একাধিক মামলা, সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের হলফনামায় চমকTCS Shutdown: ‘তোমার বউকে রাতে পাঠিয়ে দিও’ বলে অফিসের মধ্যেই যৌন হেনস্থা, মহিলা কর্মীদের উপর অফিসেই যৌনাচার, বন্ধ হয়ে গেল TCS-র অফিসMamata against Modi Shah : ‘যাঁদের হাতে রক্ত মিশে, তাঁরা বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলে অসম্মান করেন’ মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতারsupreme court Bengal : সংবিধানের ১৪২ ধারা প্রয়োগে ঐতিহাসিক রায়, ভোটের দুদিন আগেও নাম সংশোধনে মিলবে ভোটাধিকার, সুপ্রিম কোর্টের বড় নির্দেশSuvendu against Mamata: ‘মমতার মাথার চিকিৎসা করাতে হবে, ওঁকে বলুন মাথার চিকিৎসা করাতে’ বিষ্ফোরক শুভেন্দু
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Mamata North Bengal Synergy : উত্তরবঙ্গে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ, মমতার বাণিজ্য সম্মেলনের মঞ্চে উত্তরবঙ্গ জুড়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের দিশা

Mamata North Bengal Synergy : উত্তরবঙ্গে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ, মমতার বাণিজ্য সম্মেলনের মঞ্চে উত্তরবঙ্গ জুড়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের দিশা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। “বাংলাকে চেনেই না, বদনাম করে। যাঁরা বাংলায় থাকেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, তাঁরা এর প্রতিবাদ করুন। সবাইকে বলুন, এ কথা মিথ্যা, বিশ্বাস করবেন না।” এভাবেই উত্তরবঙ্গের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় শিল্পায়ন নিয়ে বিরোধীদের কুৎসার জবাব দেওয়ার....

Mamata North Bengal Synergy : উত্তরবঙ্গে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ, মমতার বাণিজ্য সম্মেলনের মঞ্চে উত্তরবঙ্গ জুড়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের দিশা

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Mamata North Bengal Synergy : উত্তরবঙ্গে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ, মমতার বাণিজ্য সম্মেলনের মঞ্চে উত্তরবঙ্গ জুড়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের দিশা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। “বাংলাকে চেনেই না, বদনাম করে। যাঁরা বাংলায় থাকেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, তাঁরা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

“বাংলাকে চেনেই না, বদনাম করে। যাঁরা বাংলায় থাকেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, তাঁরা এর প্রতিবাদ করুন। সবাইকে বলুন, এ কথা মিথ্যা, বিশ্বাস করবেন না।” এভাবেই উত্তরবঙ্গের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় শিল্পায়ন নিয়ে বিরোধীদের কুৎসার জবাব দেওয়ার জন্য শিল্পপতিদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন বণিকসভার সঙ্গে তিনি শিলিগুড়িতে ‘নর্থবেঙ্গল বিজনেস মিট-২০২৫’- থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা।

 

বরাবরই ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা শিল্প, চপশিল্প, কুচুরিপানা শিল্প, এমনকি কাশফুল শিল্পের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বসে ছোট ছোট বিনিয়োগ করে যাতে সহজেই উপার্জন করা যায়, গ্রাম বাংলায় গিয়ে সে পথ বাতলে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা নিয়ে বিরোধীরা তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু ভবনে উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন বণিকসভার সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশেই বললেন, “ছোট দোকান করতে বললে বিরোধীরা গালি দেয়।” কিন্তু ছোট দোকান করে কীভাবে জীবনে উন্নতি করা যায়, তারও উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আলুর চপ বেগুনির দোকান দেখেছি। ছোট দোকান চালিয়ে তিনতলা বাড়ি বানিয়েছে। আমি দেখেছি, ঘরে ঘুগনি বানিয়েও পরিবার চালানো যায়।” শিল্পোদ্যোগীদের উদ্দেশেই তিনি প্রশ্ন করেন, “চায়ের দোকান, মোমোর দোকান ফাঁকা দেখেছেন কখনও? ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প বহু মানুষের সংস্থান। মমতা বলেন, “উজ্জ্বলা সিনেমার ওখানে একটি চপের দোকান ছিল। আপনজন নাম। কত টাকা করেছেন জানেন? ভাবতেও পারবেন না।” মূলত মুখ্যমন্ত্রী এদিনও এটাও বোঝানোর চেষ্টা করেছেন, কীভাবে অল্প পুঁজি দিয়েও পরিশ্রমের মধ্যে দিয়ে ব্যবসা দাঁড় করানোর যায়। এই বাংলাতেই তার একাধিক উদাহরণ রয়েছে, তুলে ধরলেন মমতা।

 

অন্যদিকে, আজ, সোমবার উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই উদ্বোধন করলেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের। চারটি শিল্প পার্কেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরই শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে উত্তরায়নের বিপরীতে তা হতে পারে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা জানান হর্ষ নেওটিয়া। উত্তরবঙ্গের মানুষও যাতে সহজেই দিঘার মন্দির দর্শন করতে পারেন, তার জন্য আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বিপুল পরিমাণ সাফল্যের পর এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে নানা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার উত্তরবঙ্গের নানা শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। ক্ষুদ্র ও কুটির শিল্প ছাড়াও পর্যটন, ফুড প্রসেসিং, চা–শিল্পের উপর বিশেষ করে নজর দেওয়ার বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে আজ মুখ্যমন্ত্রী জানান, কোচবিহারে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে। শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে প্রত্যেকদিন দিঘার উদ্দেশ্যে রওনা দেবে ভলভো বাস। মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গের কথাও আমরা”” ভাবি। তাই এমন উদ্যোগ।” শিল্প নিয়ে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে সামনে রেখে কয়েকজন শিল্পপতিকে নিয়ে একটি কোর কমিটি করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ ‌শিলিগুড়িতে বিজনেস সামিটের আয়োজন করে রাজ্য সরকার। যেখানে ৮টি জেলা থেকে একাধিক শিল্পপতি ও উদ্যোগপতিরা উপস্থিত হন। কেমন করে উত্তরবঙ্গের শিল্পায়নে আরও বিকাশ ঘটানো যায় সেটা নিয়েই এদিনের বৈঠক হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “শিল্পের জন্য রাজ্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও আছে। ছোট ছোট শিল্পেও অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’‌ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি।”

শিলিগুড়ি শহরের উত্তরায়ণ টাউনশিপের পাশে প্রায় ১০ একর ফাঁকা জমি রয়েছে। যেখানে কলকাতা, দিঘার মতো বিশ্বমানের কনভেনশন সেন্টার তৈরি হবে। পাশে বড় হোটেলও তৈরি করা যেতে পারে। যেখানে আন্তর্জাতিক স্তরের সম্মেলন, আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। এমনই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিমানযাত্রীদের কথা মাথায় রেখে বাগডোগরা বিমানবন্দরের কাছে হোটেল বানানোর প্রস্তাবও দিয়েছেন মমতা। তাঁর কথায়, “যারা বাগডোগরা থেকে সকালে বিমান ধরতে যান তাঁদের শিলিগুড়িতে আগের দিন থাকতে হয়। বিমানবন্দরের কাছে হোটেল হলে সুবিধা হবে।” সেখানে চার একর ফাঁকা জমি পড়ে রয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে চারটি আলাদা আলাদা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে- আমবাড়ি, ডাবগ্রাম, এথেরবাড়ি এবং জয়গাঁয়। মোট খরচ ৮০ কোটি টাকা। এর পাশাপাশি ধূপগুড়ির ভামড়িদেবী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়ে তোলার প্রস্তাব দেন ডাববাড়ি-ফুলগ্রামের ব্য়বসায়ী মোহন দেবনাথ। মুখ্যমন্ত্রী জেলাশাসককে বিষয়টি দেখার নির্দেশ দেন। পাশাপাশি জানান মাটিগাড়াতে বাংলার ডেয়ারি হচ্ছে বলেও জানান মমতা। ৪০ কোটি খরচে আগামী ১৮ মাসের মধ্যে এটি তৈরি হয়ে যাবে বলেও জানান তিনি। সবমিলিয়ে উত্তরবঙ্গকে আরও শিল্পবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য একাধিক প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, ৬টি ভলভো বাস রাজ্য সরকার করে দিয়েছে যাতে সরাসরি দিঘার জগন্নাথ মন্দিরে মানুষজন উত্তরবঙ্গ থেকে যেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “উত্তরবঙ্গের মানুষকে যেন কথায় কথায় যাতে কলকাতায় ছুটে যেতে না হয়, তাই সার্কিট বেঞ্চের উদ্যোগ। আগামী ১২ জুলাই সম্ভবত উদ্বোধন হবে। তবে এটা হাইকোর্ট ঠিক করবে।”

পুলিশের টাকার তোলার বিষয়টি উঠে আসে তাঁর কথায়। এদিনের সভায় একাধিক শিল্পপতি তাঁদের ব্যবসা ও তাঁর বৃদ্ধির প্রয়াস-পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। কার কোথায় কোন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সেই বিষয়টিও মুখ্যমন্ত্রী জানান। বৈঠক থেকেই সেই সমস্ত সমস্যার অধিকাংশেরই সমাধান বাতলে দেন মুখ্যমন্ত্রী। এরকমই এক ছোট ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে একটি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, “রাস্তায় শিল্পপতিদের গাড়ি যখন যায়, টোল ট্যাক্স, জিএসটি, পুলিশ ইত্যাদির হয়রানিতে কস্টিং বেড়ে যায়। এটা গোটা দেশ জুড়ে। এটা আমাদের চরম কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে গিয়েছে। গাড়ি ভাড়াও বেড়ে গিয়েছে। ওরা যদি কোনও জায়গায় একশো টাকা খরচ করে, আমাদের কাছে পাঁচশোর টাকা কথা এসে শোনায়।” ওই ব্যবসায়ীর কথা শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বলেন, “টোল ট্যাক্স, জিএসটি, পুরোটাই কেন্দ্রীয় সরকারের। এখন তো একটাই ট্যাক্স। আগে রাজ্য নিত। রাজ্যের হলে আমি এখনই বলে দিতাম আমি নেব না। তবে আমরা একটা অনুরোধ করে দেখতে পারি। কেন ছোট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।” কিছুটা থামার পর তিনি বলেন, “তবে পুলিশ যাতে কোনও ট্যাক্স না নেয়, সেটা দেখার দায়িত্ব পুলিশের।” পুলিশের ভূমিকা নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুলিশের বিরুদ্ধে এর আগেও টাকা তোলার অভিযোগ সামনে এনেছেন ছোট ব্যবসায়ীরা। তার জেরে একাধিকবার প্রতিবাদে সামিল হয়েছিল ছোট গাড়ির চালকরাও। এবার মুখ্যমন্ত্রীর সামনেই সরাসরি তুলে ধরা হল সেই বিষয়টি।

আগামীকাল মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আর বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন।

 

আজকের খবর