Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Mamata on Shahrukh Khan : কিং সিনেমার শুটিং এর সেটে গুরুতর আহত শাহরুখ খান, শাহরুখের দ্রুত আরোগ্য কামনা মমতার - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Mamata on Shahrukh Khan : কিং সিনেমার শুটিং এর সেটে গুরুতর আহত শাহরুখ খান, শাহরুখের দ্রুত আরোগ্য কামনা মমতার

Mamata on Shahrukh Khan : কিং সিনেমার শুটিং এর সেটে গুরুতর আহত শাহরুখ খান, শাহরুখের দ্রুত আরোগ্য কামনা মমতার

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কলকাতার নিবিড় সম্পর্ক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাখি পড়ার জন্য ছুটে আসেন ভাই শাহরুখ। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেন কিং খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে....

Mamata on Shahrukh Khan : কিং সিনেমার শুটিং এর সেটে গুরুতর আহত শাহরুখ খান, শাহরুখের দ্রুত আরোগ্য কামনা মমতার

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • Mamata on Shahrukh Khan : কিং সিনেমার শুটিং এর সেটে গুরুতর আহত শাহরুখ খান, শাহরুখের দ্রুত আরোগ্য কামনা মমতার

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কলকাতার নিবিড় সম্পর্ক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কলকাতার নিবিড় সম্পর্ক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাখি পড়ার জন্য ছুটে আসেন ভাই শাহরুখ। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেন কিং খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তিলোত্তমায় পা রাখেন শাহরুখ। আগামী ছবি কিং-এর শুটিংয়ে শাহরুখের চোট পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশ কয়েকদিন ধরেইকিং-এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ খান। এবার সেই শ্যুটিং সেটেই দুর্ঘটনায় আহত মেগাস্টার। শোনা যাচ্ছে মুম্বইয়ে শ্যুটিংয়ের মাঝে অ্যাকশন সিন করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা। এতটাই আহত হয়েছেন শাহরুখ যে, আগামী এক মাস তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তার। এর জেরেই আপাতত বন্ধ কিং-এর শ্যুট।

শাহরুখের চোটের খবরে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই শাহরুখকে ভাইয়ের মতো ভালোবাসেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে বলিউড বাদশার দ্রুত আরোগ্য কামনা করে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমার ভাই শাহরুখ নাকি শুটিং করার সময় আঘাত পেয়েছেন। এই খবরে আমি খুবই উদ্বিগ্ন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

চোটের সুনির্দিষ্ট বিবরণ গোপন রাখা হয়েছে, তবে শাহরুখ তাঁর টিমসহ জরুরি চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিয়েছেন। সূত্রের দাবি, শাহরুখের এই চোট খুব গুরুতর কিছু নয়, বরং পেশিতে চোট পেয়েছেন শাহরুখ। ঘনিষ্ঠ সূত্রের দাবি, কিং ছবির পরবর্তী শিডিউল এখন সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হবে, কারণ চিকিৎসকরা শাহরুখকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে, তিনি পূর্ণ উদ্যমে সেটে ফিরবেন।

জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো স্টুডিও এবং ওয়াইআরএফ স্টুডিওতে যেসব শুটিংয়ের বুকিং ছিল, সেগুলো আপাতত বাতিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত শুটিং হবে না। তবে শাহরুখ বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও এই খবরের কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং ছবিতে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান। শাহরুখ এবং সুহানা খানের পাশাপাশি এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি এবং জ্যাকি শ্রফ।

প্রসঙ্গত, কিং-এর সেটেই পায়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেতা রাঘব জুয়েল। তবে একজন পেশাদার অভিনেতার মতো চোটকে সঙ্গী করেই কাজ করে গিয়েছেন। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, প্রাথমিক চিকিৎসার জন্য শুটিং সেটে পৌঁছেছিল মেডিক্যাল টিম। কড়া ডোজের ওষুধ খেয়ে শুটিং করেছেন রাঘব। কাজে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য যন্ত্রণা সত্ত্বেও শট দিয়েছিলেন শাহরুখের সহ অভিনেতা।

আজকের খবর