ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে

Highcourt rejects Jagannath Temple case : হাইকোর্টে খারিজ দিঘা জগন্নাথ মন্দির নিয়ে BJP-র মামলা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল দিঘা জগন্নাথ মন্দির নিয়ে BJP-র দায়ের করা মামলা। জনস্বার্থের মামলার নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। জনস্বার্থের মামলার....

Highcourt rejects Jagannath Temple case : হাইকোর্টে খারিজ দিঘা জগন্নাথ মন্দির নিয়ে BJP-র মামলা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল দিঘা জগন্নাথ মন্দির নিয়ে BJP-র দায়ের করা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল দিঘা জগন্নাথ মন্দির নিয়ে BJP-র দায়ের করা মামলা। জনস্বার্থের মামলার নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।

জনস্বার্থের মামলার নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন BJP নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচী। দিঘার জগন্নাথ মন্দির যখন প্রত্যেক দিন জনস্রোতের মতো লক্ষ লক্ষ মানুষের ঢেউ আছড়ে পড়ছে তখন তার বিরুদ্ধে মামলা করেন BJP নেতা।

মামলাকারী BJP নেতা আইনজীবী কৌস্তভ বাগচীর কলকাতা হাইকোর্টে আবেদন, সরকার কি মন্দির তৈরি করতে পারে? এই সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা হোক। কিন্তু নিজের অভিযোগের সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ হাইকোর্টে পেশ করতে পারেননি তিনি।

তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, মামলার বর্তমান অবস্থা নিয়ে কোনও মন্তব্য করছি না। এই মামলার ভিত্তি নেই।

ওই মামলার শুনানিতে অতিরিক্ত হলফনামা জমা দিতে চান তিনি। তাতে আপত্তি জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

মামলার মাঝে অতিরিক্ত হলফনামা দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পরেই আদালত মামলাটি খারিজ করে নতুন করে মামলা দায়ের করার কথা জানায় আদালত৷

আজকের খবর