শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
West Bengal SIR 2025 : বঙ্গে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধনের জন্য প্রয়োজনীয় SIR এনুমারেশন ফর্ম এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। অফলাইন পদ্ধতির মতো আলাদা করে কোনও ফর্ম ডাউনলোডের কোন প্রয়োজন নেই। সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনা করছে ভারতের নির্বাচন কমিশন (ECI)।
ভোটাররা সরাসরি ECI/CEO West Bengal-এর ওয়েবসাইট অথবা ECINET অ্যাপের লিঙ্কে ক্লিক করে অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন।
অনলাইনে SIR ফর্ম জমা দেওয়ার পদ্ধতি অত্যন্ত সহজ। ব্যবহারকারীরা পোর্টালের “Services” সেকশনে গিয়ে “Fill Enumeration Form” অপশন নির্বাচন করলেই প্রয়োজনীয় তথ্য পূরণ করে ই-ফর্ম জমা দিতে পারবেন। তবে অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করেছে কমিশন—EPIC নম্বর ও মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক।
EPIC কী?
EPIC বা Electors Photo Identity Card হল নির্বাচন কমিশনের দেওয়া ১০ সংখ্যার একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। কমিশন জানিয়েছে, প্রত্যেক ভোটারকে অনলাইন বা BLO-র কাছে এনুমারেশন ফর্ম জমা দিতেই হবে।
কীভাবে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করবেন
voters.eci.gov.in ওয়েবসাইটে যান
“Fill Enumeration Form” ক্লিক করুন
মোবাইল নম্বর বা EPIC নম্বর দিন
রাজ্য নির্বাচন করে আবার EPIC নম্বর দিন
আপনার ভোটার তথ্য প্রদর্শিত হবে, যাচাই করুন
Form-8 জমা দিয়ে EPIC ও মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে (যদি আগেই লিঙ্ক না করা থাকে)
লিঙ্কিং সম্পন্ন হলে আবার লগ-ইন করুন
প্রয়োজনীয় তথ্যসহ এনুমারেশন ফর্ম পূরণ করুন
শেষ ধাপে আধার ভিত্তিক ই-সাইনের মাধ্যমে জমা দিন
EPIC ও আধারের নাম হুবহু একই থাকতে হবে, না হলে ই-সাইন গ্রহণ করা হবে না
আপনার এনুমারেশন ফর্ম আপলোড হয়েছে কি না—কীভাবে যাচাই করবেন
ফর্ম BLO-কে জমা দেওয়ার পর অথবা অনলাইনে জমা দেওয়ার পর সেটি কমিশনের পোর্টালে আপলোড হয়েছে কি না, তা সহজেই চেক করতে পারেন:
ব্রাউজারে voters.eci.gov.in খুলুন
“Fill Enumeration Form” ক্লিক করুন
সাইন আপ করে মোবাইল নম্বর, ইমেল (ঐচ্ছিক) এবং ক্যাপচা দিন
লগ-ইন করে OTP দিয়ে প্রবেশ করুন
উপরে আপনার নাম দেখা যাবে
আবার “Fill Enumeration Form” ক্লিক করুন
আপনার EPIC নম্বর লিখুন
“Search” ক্লিক করলে ফর্মের স্ট্যাটাস দেখা যাবে
যদি ফর্ম আপলোড হয়ে থাকে, মেসেজে দেখাবে—
“Your form has already been submitted with mobile number XXXXX…”
যদি আপলোড না হয়ে থাকে, নতুন ফর্মের পেজ খুলে যাবে।
যদি ভুল মোবাইল নম্বর দেখা যায় বা আপলোড দেখাচ্ছে অথচ আপনি জমা দেননি, তবে দ্রুত আপনার BLO-র সঙ্গে যোগাযোগ করতে হবে।