আগ্নেয়াস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম সহ ৬ জন দুষ্কৃতিকারী’কে গ্রেফতার করলো কাঁথি থানায় পুলিশ। অভিযুক্তরা হল পটাশপুর থানার সাতশতমাল এলাকায় আলেম খান, রতন দোলাই, সিনারি গ্রামের হষিকেশ শ্যাসমল, খেজুরি থানার মিন্টু ডুকাট ও কাঁথির ফুলেশ্বর এলাকায় সমীর দাস ও মারিশদা থানার তাপস শ্যাসমল।
শুক্রবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক প্রত্যেককে ৮ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে কাঁথি দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর এলাকায় বেশ কয়েজন যুবক জড়ো হন। কাঁথি থানায় পুলিশের তদন্তকারী দল অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করে।
তাদের কাছ থেকে একটি পিস্তল, কাটার, লোহার রড সহ একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করে।