ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Ritabrata Rajyasabha : অধিগ্রহণের পরেও বাংলার ৪ চা বাগানের শ্রমিকদের টাকা মেটায়নি কেন্দ্র, ঋতব্রতর প্রশ্নের উত্তরে স্বীকার করল মোদি সরকার

Ritabrata Rajyasabha : অধিগ্রহণের পরেও বাংলার ৪ চা বাগানের শ্রমিকদের টাকা মেটায়নি কেন্দ্র, ঋতব্রতর প্রশ্নের উত্তরে স্বীকার করল মোদি সরকার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। উত্তরবঙ্গের চারটি চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করা সত্ত্বেও সেখানকার চা শ্রমিকরা গত প্রায় এক বছর ধরে বেতন পাননি বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য সভায় এই বিষয়ে লিখিতভাবে কেন্দ্রীয় শিল্প....

Ritabrata Rajyasabha : অধিগ্রহণের পরেও বাংলার ৪ চা বাগানের শ্রমিকদের টাকা মেটায়নি কেন্দ্র, ঋতব্রতর প্রশ্নের উত্তরে স্বীকার করল মোদি সরকার

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Ritabrata Rajyasabha : অধিগ্রহণের পরেও বাংলার ৪ চা বাগানের শ্রমিকদের টাকা মেটায়নি কেন্দ্র, ঋতব্রতর প্রশ্নের উত্তরে স্বীকার করল মোদি সরকার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। উত্তরবঙ্গের চারটি চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করা সত্ত্বেও সেখানকার চা শ্রমিকরা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

উত্তরবঙ্গের চারটি চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করা সত্ত্বেও সেখানকার চা শ্রমিকরা গত প্রায় এক বছর ধরে বেতন পাননি বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্য সভায় এই বিষয়ে লিখিতভাবে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের কাছে জানতে চান ঋতব্রত। তাৎপর্যপূর্ণভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়ে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন্দ্র প্রসাদ জানান গত বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের চারটি চা বাগানের শ্রমিকদের বেতন বাকি রয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী ঋতব্রতর তোলা অভিযোগ অনুযায়ী এক বছরের বেতন বাকি থাকার বিষয়টি অস্বীকার করে দেড় মাসের বেতন বকেয়া থাকার কথা স্বীকার করেছেন লিখিতভাবে।

তৃণমূলের রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংসদে লিখিত প্রশ্ন তোলেন, যেখানে তিনি জানতে চান, কেন কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইয়ুলের অন্তর্গত বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স এবং চুনাভাট্টি চা-বাগানের শ্রমিকরা এক বছর ধরে বেতন পাচ্ছেন না? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, অর্থনৈতিক সঙ্কটের কারণে এই বেতন সমস্যা সৃষ্টি হয়েছে, তবে তাদের উত্তরে শুধুমাত্র ৬ সপ্তাহের বেতন বন্ধ থাকার কথা উল্লেখ করা হয়েছে, যা পরিস্থিতির পুরো বাস্তবতা থেকে অনেকটাই আলাদা। কারণ, সাংসদের প্রশ্নে গত এক বছর ধরে চলা বেতন সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল।

এই উত্তরটি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সংসদ ঋতব্রত। তিনি বলেন, “কেন্দ্রের দেওয়া এই উত্তর চা-বলয়ের শ্রমিকদের মধ্যে বিতরণ করা হবে এবং এর মাধ্যমে কেন্দ্রের বঞ্চনা নিয়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।”

এছাড়া, কেন্দ্রের দেওয়া লিখিত উত্তরটি ভবিষ্যতে পোষ্টার হিসেবে ব্যবহার করে চা-বাগানের শ্রমিকদের আন্দোলনের শক্তি বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

আজকের খবর