Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Suvendu Loses Kanthi Election : ফের মুখ পুড়ল শুভেন্দুর, কাঁথিতে অধিকারী গড় ছারখার করে সমবায় নির্বাচনে একচেটিয়া জয় তৃণমূলের - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Loses Kanthi Election : ফের মুখ পুড়ল শুভেন্দুর, কাঁথিতে অধিকারী গড় ছারখার করে সমবায় নির্বাচনে একচেটিয়া জয় তৃণমূলের

Suvendu Loses Kanthi Election : ফের মুখ পুড়ল শুভেন্দুর, কাঁথিতে অধিকারী গড় ছারখার করে সমবায় নির্বাচনে একচেটিয়া জয় তৃণমূলের

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। কাঁথি কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ছিল। যাকে ঘিরে দিনভর চরম তপ্ত ছিল কাঁথি থেকে রামগড়। শাসক-বিরোধী দলের সংঘর্ষ থেকে শুরু করে বিধায়ক অখিল গিরির আক্রান্ত হওয়া নিয়ে তেতে ওঠে পূর্ব মেদিনীপুর। বিজেপিকে দেখা যায় মারমুখী মেজাজে।....

Suvendu Loses Kanthi Election : ফের মুখ পুড়ল শুভেন্দুর, কাঁথিতে অধিকারী গড় ছারখার করে সমবায় নির্বাচনে একচেটিয়া জয় তৃণমূলের

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Loses Kanthi Election : ফের মুখ পুড়ল শুভেন্দুর, কাঁথিতে অধিকারী গড় ছারখার করে সমবায় নির্বাচনে একচেটিয়া জয় তৃণমূলের

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। কাঁথি কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ছিল। যাকে ঘিরে দিনভর চরম তপ্ত ছিল....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

কাঁথি কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ছিল। যাকে ঘিরে দিনভর চরম তপ্ত ছিল কাঁথি থেকে রামগড়। শাসক-বিরোধী দলের সংঘর্ষ থেকে শুরু করে বিধায়ক অখিল গিরির আক্রান্ত হওয়া নিয়ে তেতে ওঠে পূর্ব মেদিনীপুর। বিজেপিকে দেখা যায় মারমুখী মেজাজে। কিন্তু এত কিছুর পর দিনের শেষে ফলাফল কী?‌ আজ বিকেলে এই সমবায় ব্যাঙ্কের ৭৮টি আসনের প্রত্যেকটিতেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস।

বিজেপির সন্ত্রাস উড়িয়ে কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটে বিপুল জয় পেল তৃণমূল। প্রাক্তন মন্ত্রীকে মারধর, ভোটারদের ভয় দেখিয়েও লাভ হল না, তৃণমূলের পক্ষেই যে মানুষের সমর্থন অটুট আছে তা দেখাল কঁথির এই ভোট। খাতা খুলতেই পারল না বিরোধী বিজেপি। সেই সঙ্গে ২৩ বছর টানা সভাপতি শুভেন্দু অধিকারীর জমানার অবসান ঘটল বলে দাবি রাজনৈতিক মহলের।

কাঁথি কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাঙ্ক অর্থাৎ কার্ড ব্যাঙ্কের ১১টি কেন্দ্রে ভোট হয় শনিবার। ৭৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ১৮টি আসনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থী। বাকি ৬০ আসনে শনিবার ভোট গ্রহণ হয়। ভোট শুরুর পরেই কাঁথির জাতীয় বিদ্যালয়ে ভোট কেন্দ্রের থেকে কিছুটা দূরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এদিকে এদিন কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রামনগর কলেজ চত্বর। আক্রান্ত হন তৃণমূল বিধায়ক অখিল গিরি। অভিযোগ, সমবায় ব্যাঙ্কের ভোট কেন্দ্রে ব্যাঙ্কের পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটারদের ঢুকতে বাধা দেয় পুলিশ। তার প্রতিবাদ করতেই আক্রান্ত বলে দাবি অখিলের।

অখিল গিরি বলেন, “পুলিশের লোকটাই আমার গায়ে হাত তুলেছে। জেরক্স কপি নিয়ে এসেছে বলে ভোট দিতে দিচ্ছে না। ভোটারদের বারবার হেনস্তা করা হয়েছে।” যদিও বিজেপির অভিযোগ, তাঁদের ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল। কাঁথি পুরসভার চেয়ারম্যান তথা কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি পালটা বলেন, “চোরের মায়ের বড় গলা। মানুষ নেই, জনবল নেই, ভোটার নেই। এখন পিঠ বাঁচাতে হবে। তাই শুভেন্দু অধিকারীর চ্যালারা মিথ্যে অভিযোগ করে সকাল থেকে মাঠ গরমের চেষ্টা করেছেন। হাওয়া বেরিয়ে গিয়েছে।”

তবে এই বিপুল জয়ের খবরে আবির খেলা শুরু হয়ে যায়। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষকান্তি পন্ডা বলেন, “মানুষ তৃণমূলের সঙ্গে যে রয়েছে তা এই বিপুল জয় প্রমাণ করে। কাঁথিতে অধিকারী মিথ আগেই ভেঙে চুরমার হয়েছিল। এদিন আবারও কাঁথিতে অধিকারী রাজত্বের যে পতন হয়েছে তা প্রমাণিত হল।

এই জয়ে সমবায়ের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের নেতা আশিস চক্রবর্তী জানান যে, পূর্ব মেদিনীপুর জুড়ে সমবায়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে মৌরসিপাট্টা চলছিল বর্তমানে সাধারণ মানুষ তা ভেঙে দিয়েছে। তিনটি ব্যাঙ্ক যথাক্রমে তমলুক এআরডিবি, কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক, কন্টাই কার্ড ব্যাঙ্কের যে দীর্ঘদিন ধরে অরাজকতা চলছিল, সুস্থ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে মানুষ তা শেষ করেছেন।”

যদিও কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায় বলেন, “ভোটের নামে দিনভর নাটক আর প্রহসন হয়েছে। তৃণমূল বুথ ভাঙচুর করেছে, ভোটার স্লিপ কেড়ে নিয়েছে। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে এর উত্তর দেবেন।”

আজকের খবর